ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Sharenews24

অলটেক্সের এজিএমের নতুন তারিখ ঘোষণা

২০২৬ এপ্রিল ১৬ ১১:১২:৪৫
অলটেক্সের এজিএমের নতুন তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংশোধিত তারিখ, সময় ও স্থান প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানির লভ্যাংশসংক্রান্ত এক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। ওই প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটি জানায়, নির্ধারিত সময়সীমার মধ্যে ২০২৫ সালের এজিএম সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিকট থেকে বিলম্বজনিত অনুমতি (কন্ডোনেশন অব ডিলে) নেওয়া হয়েছে।

এই অনুমোদনের আলোকে আগামী ১৮ জুন ২০২৬, বেলা ১১টায় কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। সভাটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বারপা এলাকার আরিয়াবোতে অবস্থিত অলটেক্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে কোম্পানির নিজস্ব কার্যালয়ে আয়োজিত হবে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে শেয়ারহোল্ডারদের উপস্থিতি ও অংশগ্রহণ নিশ্চিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে