ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি

২০২৬ এপ্রিল ১৬ ১৬:৩২:৫৪
ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ৬টি কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভা আহ্বান করেছে।

কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, গ্রামীণ ফোন, এডিএন টেলিকম, সিঙ্গার বিডি এবং জেএমআই সিরিঞ্জ।

কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংক এবং ইসলামী ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। একই সভায় ন্যাশনাল ব্যাংক ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

এদিকে, অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত গ্রামীণ ফোন ও সিঙ্গার বিডি প্রথম প্রান্তিক এবং এডিএন টেলিকম ও জেএমআই সিরিঞ্জ তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।

কোম্পানিগুলোর সভার তারিখ ও সময় নিম্নরূপÑ

২২ এপ্রিল, ২০২৬ (বুধবার):

সিঙ্গার বিডি বিকাল ৩:০০ টায়

গ্রামীণ ফোনÑ বিকাল ৩:০০ টায়

২৫ এপ্রিল (শনিবার)

ন্যাশনাল ব্যাংকÑ দুপুর ১২:০০ টায়

২৬ এপ্রিল ( রোববার)

ইসলামী ব্যাংকÑ বিকেল ৪:০০ টায়

২৮ এপ্রিল (মঙ্গলবার)

জেএমআই সিরিঞ্জÑ দুপুর ১২:৩৫ টায়

২৯ এপ্রিল ( বুধবার)

এডিএন টেলিকমÑ বিকেল ৩:০০ টায়

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে