ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

‘আমার ডাকে ৮০ শতাংশ মানুষ রাস্তায় নামবে’

২০২৬ এপ্রিল ১৬ ১৫:১৫:০৭
‘আমার ডাকে ৮০ শতাংশ মানুষ রাস্তায় নামবে’

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে “আমি যদি এখন আহ্বান জানাই, দেশের ৮০ শতাংশ মানুষ রাস্তায় নেমে আসবে”—এই শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্ধৃত করা হয়েছে বলে দাবি করা হয়।

তবে যাচাইয়ে দেখা গেছে, এই উদ্ধৃতিটি তার নয়।

ফ্যাক্টচেক সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে, আলোচিত মন্তব্যটি নাহিদ ইসলামের নয় এবং এটি একটি ব্যঙ্গাত্মক কনটেন্টকে বিকৃতভাবে উপস্থাপন করে ছড়ানো হয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, ‘Gupto Television’ নামে একটি ফেসবুক পেজে ১২ এপ্রিল একটি ফটোকার্ড প্রকাশ করা হয়েছিল, যা থেকেই মূলত এই দাবি ছড়ায়। পেজটির বায়োতে উল্লেখ রয়েছে যে এটি একটি স্যাটায়ার ও প্যারোডি প্ল্যাটফর্ম, যেখানে প্রকাশিত কনটেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়।

পর্যালোচনায় আরও দেখা গেছে, ওই পেজে এরকম আরও বহু ব্যঙ্গাত্মক পোস্ট রয়েছে। ফলে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত ফটোকার্ডটিও একটি ব্যঙ্গাত্মক কনটেন্ট ছিল।

এছাড়া মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে নাহিদ ইসলামের এমন কোনো বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।সুতরাং, নাহিদ ইসলাম “দেশের ৮০ শতাংশ মানুষ রাস্তায় নামবে”—এমন মন্তব্য করেছেন বলে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে