ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

যু/দ্ধের পর নতুন মোড়, জাহাজ চলাচলে বড় সুখবর

২০২৬ এপ্রিল ১৬ ১১:১৯:১৯
যু/দ্ধের পর নতুন মোড়, জাহাজ চলাচলে বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে ইরান।

দেশটি ওমান-সংলগ্ন অংশ দিয়ে জাহাজগুলোকে কোনো হামলার ঝুঁকি ছাড়াই অবাধ চলাচলের অনুমতি দেওয়ার একটি প্রস্তাব বিবেচনা করছে। বিষয়টি Reuters-এর এক প্রতিবেদনে উঠে এসেছে।

সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবে এই প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন করে সংঘাত এড়াতে একটি চূড়ান্ত চুক্তি হলে তবেই এই ছাড় কার্যকর হতে পারে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়, ফলে এর নিরাপত্তা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সংঘাত শুরুর পর থেকে শত শত ট্যাঙ্কার ও প্রায় ২০ হাজার নাবিক উপসাগরে আটকা পড়েন। তবে গত ৮ এপ্রিল থেকে একটি দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

তেহরান-ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ইরান ওমান-নিয়ন্ত্রিত জলসীমা দিয়ে জাহাজ চলাচলে বাধা না দেওয়ার বিষয়ে নমনীয় অবস্থানে যেতে পারে। তবে মাইন অপসারণ বা ইসরায়েল-সম্পর্কিত জাহাজের চলাচল বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।

সূত্র আরও জানায়, ওয়াশিংটন ইরানের দাবি কতটা মেনে নেয়, তার ওপরই প্রস্তাবটির অগ্রগতি নির্ভর করবে।এ বিষয়ে হোয়াইট হাউস বা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

হরমুজ প্রণালি ইরান ও ওমান-এর মধ্যে অবস্থিত একটি সরু জলপথ, যা পারস্য উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে