ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মির্জা আব্বাসের চিকিৎসার নতুন আপডেট

২০২৬ এপ্রিল ১৬ ১০:৫৩:৩৭
মির্জা আব্বাসের চিকিৎসার নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসা ও ফিজিওথেরাপির জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মঙ্গলবার (১৪ এপ্রিল) তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়।

বুধবার বিকেলে তার একান্ত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, মির্জা আব্বাস এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ। তবে পূর্ণ শারীরিক সক্ষমতা ফিরে পেতে তার নিবিড় ফিজিওথেরাপি প্রয়োজন, যা মালয়েশিয়ায় সম্পন্ন করা হবে।

দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান তিনি। প্রথমে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক জটিলতা বাড়লে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা শেষে বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

রাজনৈতিক জীবনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন মির্জা আব্বাস সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে নির্বাচিত হন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে