ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ঈদের ছুটির গল্প নয়, বাস্তবেই ‘ছুটির ঘণ্টা’র মতো ঘটনা!

২০২৬ এপ্রিল ১৬ ১০:২৪:২৫
ঈদের ছুটির গল্প নয়, বাস্তবেই ‘ছুটির ঘণ্টা’র মতো ঘটনা!

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমে আটকে পড়েছিল তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। পরে কয়েক ঘণ্টা পর স্থানীয়দের সহায়তায় তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।বুধবার (১৫ এপ্রিল) বিকেলে মেহেরপুর শহরের বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেল ৪টায় স্কুল ছুটি হলে শিক্ষকরা যথারীতি বিদ্যালয় ত্যাগ করেন। এ সময় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাদিয়া বাথরুমে আটকে পড়ে। কিছুক্ষণ পর ভয় পেয়ে সে কান্নাকাটি ও চিৎকার শুরু করে।

শিশুটির চিৎকার শুনে পথচারীরা এগিয়ে আসেন। পরে তার বাবা মনিরুল ইসলাম স্কুলে এসে বিষয়টি জানতে পারেন। স্থানীয়দের সহযোগিতায় বিদ্যালয়ের মূল ফটক খুলে ভেতরে প্রবেশ করা হয়।

তবে ভবনের কলাপসিবল গেট বন্ধ থাকায় শিশুটিকে বের করা সম্ভব হচ্ছিল না। পরে এক শিক্ষিকাকে ডেকে আনা হলে তার উপস্থিতিতে সাদিয়াকে উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা স্কুল ভবন ও মূল ফটকে তালা দিয়ে চলে যাওয়ার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়।ঘটনার বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

রাত ১২টার দিকে ঘটনাস্থলে যান মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। তিনি বলেন, “শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা গেছে, এটাই স্বস্তির বিষয়। তবে ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হবে।”

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে