ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
Sharenews24

পোপকে টার্গেট করে ফের ট্রাম্পের বিস্ফোরক পোস্ট

২০২৬ এপ্রিল ১৫ ১১:০০:৪৩
পোপকে টার্গেট করে ফের ট্রাম্পের বিস্ফোরক পোস্ট

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। ভ্যাটিকানের প্রধান পোপ লিও-কে উদ্দেশ্য করে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বুধবার (১৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, “কেউ কি দয়া করে পোপ লিওকে বলতে পারবেন, ইরান গত দুই মাসে অন্তত ৪২ হাজার নিরীহ ও নিরস্ত্র বিক্ষোভকারীকে হত্যা করেছে? ইরানের হাতে পারমাণবিক বোমা থাকা একেবারেই গ্রহণযোগ্য নয়।” পোস্টের শেষে তিনি লেখেন, “আমেরিকা ফিরে এসেছে!”

এর দুই দিন আগে ট্রাম্প সামাজিক মাধ্যমে পোপ লিওকে সমালোচনা করে তাকে “অপরাধ দমনে দুর্বল” এবং “পররাষ্ট্রনীতিতে ব্যর্থ” বলে মন্তব্য করেছিলেন।

এর জবাবে পোপ লিও বলেন, তিনি ট্রাম্প প্রশাসনকে ভয় পান না এবং যুদ্ধের ভয়াবহতার বিরুদ্ধে কথা বলা চালিয়ে যাবেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী অবস্থানেরও সমালোচনা করেন।

তবে ট্রাম্পের দাবি করা ৪২ হাজার নিহতের তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। ইরান সরকার জানিয়েছে, জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভে ৩,১১৭ জন নিহত হয়েছে। অন্যদিকে, দেশের বাইরে থাকা বিভিন্ন গোষ্ঠীর হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা প্রায় ৭,০০৭।

এদিকে, ইরানবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক মেই সোটো জানিয়েছেন, অন্তত ৫ হাজার মানুষ নিহত হয়েছে এবং প্রকৃত সংখ্যা ২০ হাজার পর্যন্ত হতে পারে।

অন্যদিকে, জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে