ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
Sharenews24

শক্তিশালী আর্থিক অবস্থানে প্রিমিয়ার সিমেন্ট

২০২৬ এপ্রিল ১৫ ১১:০২:০৩
শক্তিশালী আর্থিক অবস্থানে প্রিমিয়ার সিমেন্ট

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্ট মিলসের সর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (CRISL) কোম্পানিটিকে দীর্ঘমেয়াদে ‘AA’ এবং স্বল্পমেয়াদে ‘ST-2’ রেটিং প্রদান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রেটিং সংস্থাটি জানিয়েছে, কোম্পানির ৩০ জুন ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক তথ্যসহ রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় এই রেটিং নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, কোম্পানির রেটিংয়ের আউটলুক ‘স্টেবল’ বা স্থিতিশীল রাখা হয়েছে, যা ভবিষ্যতে এর আর্থিক অবস্থান স্থিতিশীল থাকার ইঙ্গিত দেয়।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে