ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
Sharenews24

এসএসসি পরীক্ষায় নতুন কড়াকড়ি—ভুল করলেই শাস্তি!

২০২৬ এপ্রিল ১৫ ১০:১৪:৩৬
এসএসসি পরীক্ষায় নতুন কড়াকড়ি—ভুল করলেই শাস্তি!

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২১ এপ্রিল শুরু হচ্ছে। এ উপলক্ষে সম্প্রতি ২০২৬ সালের পরীক্ষা পরিচালনাসংক্রান্ত নীতিমালা প্রকাশ করা হয়েছে।

নীতিমালায় পরীক্ষার্থীদের করণীয়, পরীক্ষা পরিচালনার নিয়ম, কেন্দ্রসচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব, শৃঙ্খলা বজায় রাখা, নকলের শাস্তি এবং ফলাফল প্রকাশের বিষয় বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের উপস্থিতি শিটে (স্বাক্ষরলিপি) সঠিক বিষয় উল্লেখ করে স্বাক্ষর করতে হবে। কোনো পরীক্ষার্থী অনুপস্থিত বা বহিষ্কৃত হলে তা স্পষ্টভাবে লাল কালিতে উল্লেখ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ভুলের কারণে ফলাফল প্রকাশে সমস্যা হলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষার হলে শৃঙ্খলা বজায় রাখতে আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার্থী কোনো প্রশ্ন করতে চাইলে নিজ আসনে দাঁড়িয়ে থাকতে হবে, তবে অনুমতি ছাড়া আসন ত্যাগ করা যাবে না।

কক্ষ প্রত্যবেক্ষকদেরও কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। তারা হল সুপারের অনুমতি ছাড়া কক্ষ ত্যাগ করতে পারবেন না এবং পরীক্ষার্থীদের সঙ্গে প্রয়োজনীয় নির্দেশনা ছাড়া অন্য কোনো যোগাযোগ করতে পারবেন না।

এছাড়া পরীক্ষার সময় নকল প্রতিরোধে সতর্ক থাকতে হবে এবং কোনো বিশৃঙ্খলা দেখা দিলে তাৎক্ষণিকভাবে কেন্দ্রসচিব বা হল সুপারকে জানাতে হবে।

পরীক্ষা শেষে প্রত্যবেক্ষকদের নিশ্চিত করতে হবে, সব পরীক্ষার্থী তাদের উত্তরপত্র জমা দিয়েছে। কোনো শিক্ষার্থী উত্তরপত্র জমা না দিয়ে কক্ষ ত্যাগ করতে পারবে না।উল্লেখ্য, সম্পূর্ণ নীতিমালা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডেরওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে