ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
Sharenews24

পাকিস্তানি ব্যাংক কিনতে এজিএম করবে ব্যাংক এশিয়া

২০২৬ এপ্রিল ১২ ১৫:২৩:৩১
পাকিস্তানি ব্যাংক কিনতে এজিএম করবে ব্যাংক এশিয়া

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের অন্যতম বৃহৎ বাণিজ্যিক ব্যাংক ব্যাংক আলফালাহ্‌ লিমিটেডের বাংলাদেশে থাকা সম্পদ ও দায় অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক এশিয়া পিএলসি। এই অধিগ্রহণের বিষয়ে ইতোমধ্যে ব্যাংক আলফালাহ্‌র শেয়ারহোল্ডাররা বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন দিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বিষয়টি চূড়ান্ত করতে ব্যাংক এশিয়া আগামী রোববার (১২ এপ্রিল) শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি পেলে পাকিস্তানি ব্যাংকটির বাংলাদেশ কার্যক্রম সম্পূর্ণভাবে অধিগ্রহণ করবে ব্যাংক এশিয়া পিএলসি।

তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ সভায় ব্যাংক আলফালাহ্‌র বাংলাদেশ কার্যক্রমের সম্পদ ও দায় অধিগ্রহণের বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নীতিগত অনুমোদন গ্রহণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার দায়িত্বও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় এখন শেয়ারহোল্ডারদের আনুষ্ঠানিক সম্মতি নিতে ভার্চুয়াল মাধ্যমে ইজিএম আহ্বান করা হয়েছে। এর আগে ২৬ ফেব্রুয়ারি এই প্রক্রিয়ার রেকর্ড ডেট সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে পাকিস্তানে অনুষ্ঠিত ব্যাংক আলফালাহ্‌র ৭৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা ব্যাংকটির বাংলাদেশ কার্যক্রম ব্যাংক এশিয়ার কাছে বিক্রির সিদ্ধান্ত অনুমোদন করেন। সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশে থাকা সম্পদ ও দায় প্রায় ৫৮০ কোটি টাকায় (প্রায় ৪ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার) বিক্রি করা হবে।

এ বিষয়ে প্রাসঙ্গিক নথি ইতোমধ্যে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে (পিএসএক্স) জমা দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত বিক্রয়মূল্য ও শর্তাবলী আইন ও বিধি অনুযায়ী ভবিষ্যতে কিছুটা সমন্বয় হতে পারে বলে জানানো হয়েছে।

এই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণভাবে পাকিস্তানের স্টেট ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এবং দুই দেশের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর নির্ভরশীল থাকবে। অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হলেই ব্যাংক এশিয়া আনুষ্ঠানিকভাবে ব্যাংক আলফালাহ্‌র বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণ করবে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে