ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
Sharenews24

সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই

২০২৬ এপ্রিল ১২ ১৫:০৩:১২
সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই

নিজস্ব প্রতিবেদক: ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে আনন্দ ভোঁসলে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা থেকে অসুস্থ বোধ করছিলেন তিনি। এক পর্যায়ে হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘ সংগীতজীবনে আশা ভোঁসলে ভারতীয় প্লেব্যাক সংগীতে অসামান্য অবদান রেখে গেছেন। বহুমাত্রিক কণ্ঠ ও ভিন্নধর্মী গানের জন্য তিনি ছিলেন কোটি ভক্তের প্রিয় শিল্পী।

তার গাওয়া অসংখ্য গান ভারতীয় উপমহাদেশের সংগীতপ্রেমীদের হৃদয়ে আজও সমানভাবে জনপ্রিয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে