যেভাবে বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা!
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কর্পোরেট অঙ্গনের পরিচিত মুখ রুবাবা দৌলা। গত বছরের নভেম্বরের শুরুতে হঠাৎ করেই তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক হিসেবে মনোনীত করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে তার নাম ঘোষণা করার পর থেকেই বিষয়টি নিয়ে ক্রীড়াঙ্গন ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
তবে সব বিতর্কের মধ্যেও তিনি বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সম্প্রতি তার নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। শনিবার (১১ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিয়ে একটি ফেসবুক পোস্টে বিস্তারিত জানান।
তিনি জানান, বিসিবির সর্বশেষ নির্বাচনের সময় তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন, ফলে পুরো প্রক্রিয়া সম্পর্কে শুরুতে বিস্তারিত জানতেন না।
নির্বাচনের পরদিন গভীর রাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে ফোন করে জানান যে, সরকার-মনোনীত একজন পরিচালক পদত্যাগ করেছেন। একই সঙ্গে নির্বাচিত পরিচালনা পর্ষদে কোনো নারী প্রতিনিধি না থাকায় একজন নারী সদস্য অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার বিষয়টি উঠে আসে।
পরদিনই বিসিবির প্রথম বোর্ড সভা থাকায় দ্রুত একজন যোগ্য নারী প্রার্থী খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়।
আবুল কালাম আজাদ মজুমদার জানান, অল্প সময়ের মধ্যে উপযুক্ত প্রার্থী খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে হঠাৎ করেই রুবাবা দৌলার নাম প্রস্তাব করা হয়।
পরে বিষয়টি ক্রীড়া উপদেষ্টা, বিসিবি সভাপতি এবং সংশ্লিষ্ট পরিচালকদের সঙ্গে আলোচনা করে প্রাথমিকভাবে সম্মতি পাওয়া যায়।
তবে তখনও রুবাবা দৌলার আনুষ্ঠানিক সম্মতি নেওয়া হয়নি। পরে সার্চ কমিটির আহ্বায়ক তার সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি বিষয়টি ভেবে দেখার জন্য সময় চান। একইসঙ্গে নিজের কর্মস্থলের অনুমতির প্রয়োজনীয়তার কথাও জানান।
পরবর্তীতে তার প্রতিষ্ঠানের অনুমতি না পাওয়ায় প্রথম বোর্ড সভায় পদটি খালি রাখা হয়।এরপর বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে সমালোচনা ও সাইবার বুলিং শুরু হয়।পরে দ্বিতীয় সভার আগে তার কর্মস্থল থেকে অনুমতি পাওয়া গেলে সরকার আনুষ্ঠানিকভাবে রুবাবা দৌলার নাম ঘোষণা করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সমালোচনা ও সাইবার বুলিংয়ের কারণে কিছুটা বিব্রত হলেও শেষ পর্যন্ত তিনি সাহসিকতার সঙ্গে দায়িত্ব গ্রহণ করেন এবং বিসিবিতে কাজ শুরু করেন।বর্তমানে বিসিবিতে তার স্থলাভিষিক্ত হয়েছেন ব্যারিস্টার রাশনা ইমাম।
ওমর আলী/
পাঠকের মতামত:
- যেভাবে বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা!
- ঝালপ্রেমীদের জন্য বড় ঝুঁকি ফাঁস করলেন বিশেষজ্ঞরা
- টিকটক প্রেমে সব শেষ—স্বর্ণ-টাকা নিয়ে উধাও স্ত্রী
- দেশে আবারও ভূমিকম্প অনুভূত
- মনোনয়ন না পেয়ে বিস্ফোরক পোস্ট কনকচাঁপার
- যুক্তরাষ্ট্র ও ইরানকে বার্তা দিলো পাকিস্তান
- তালিকাভুক্ত ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে ১৬ শতাংশ
- হঠাৎ অসুস্থ হয়ে পড়া মন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন একান্ত সচিব
- যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় সমঝোতা ও চুক্তি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- ওয়ালটনের প্রস্তাবিত একীভূতকরণের সময়সূচি ঘোষণা
- টিয়ার-টু বন্ড ইস্যুতে সবুজ সংকেত পেল সিটি ব্যাংক
- নেট দায় কমলেও বাড়তি ঘাটতিতে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স
- ন্যাশনাল টিউবসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এডিটেড ছবি শেয়ার করতেই বড় শাস্তি; ছাত্রদল নেতার বহিষ্কার
- ২১ ঘণ্টার বৈঠক: আলোচনায় যেসব বিষয় উঠে এসেছে
- ভুয়া কলেই উধাও টাকা! অ্যাপলের জরুরি সতর্কবার্তা
- টিকিট কাটলেই ফ্রি ইন্টারনেট; ভ্রমণে নতুন চমক
- লোকসানেও ডমিনেজ স্টিলের শেয়ারে অস্বাভাবিক উত্থান
- অনিয়মে এনবিএল সিকিউরিটিজকে জরিমানা বিএসইসির
- যেসব শর্তে জটিল হয়ে উঠছে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা
- হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু
- নবী ইয়াহইয়া ও নবী জাকারিয়াহ আলাইহিস সালামের জীবন কাহিনী
- স্ত্রীকে নিয়োগ দেয়ায় বরখাস্ত মন্ত্রী
- মনোনয়ন নিতে গিয়ে প্রশ্নবাণে কনকচাঁপা
- খাদের কিনারা থেকে প্রত্যাবর্তনের পথে পিপলস লিজিং
- ১৪ এপ্রিল থেকেই শুরু—টানা ৫ দিনের ছুটির সুযোগ!
- বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি
- কুরআনে বর্ণিত ২৫ জন নবীর সংক্ষিপ্ত জীবনী
- সর্বোচ্চ ২ বার পরীক্ষা, নতুন নিয়ম আসছে
- পরবর্তী টার্গেটের কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প
- আমানত সংগ্রহে ব্র্যাক ব্যাংকের নতুন মাইলফলক
- অচেনা জায়গায় ঘুম আসে না? কারণ জানলে অবাক হবেন
- অনশন ভেঙে জুস, ভাইরাল ছবির আসল সত্য বেরিয়ে এলো
- পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল
- সম্পদ ও দায় গ্রহণে সিদ্ধান্ত, আগামীকাল চূড়ান্ত অনুমোদন
- তিন কোম্পানির শেয়ার হোল্ডিং পুনর্বিন্যাস
- খামেনির অবস্থা নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
- এইচএসসি ২০২৬: ঢাকার গুরুত্বপূর্ণ কেন্দ্র বাতিল!
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- হঠাৎ অসুস্থ মন্ত্রী—এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে
- চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর
- সপ্তাহজুড়ে ২ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- অমিত শাহকে ঘিরে নতুন বিতর্কে শেখ হাসিনা ইস্যু
- আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল
- যে কারণে হাসপাতালে মধ্যরাতে যুবদল নেতারা
- প্রধানমন্ত্রীর কাছে সরাসরি আবেদন—“এটা নষ্ট হতে দেবেন না”
- যুক্তরাজ্য-এ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগের ঘোষণা
- ঢাকার ফিলিং স্টেশনে ফুয়েল পাস চালু, আবেদন করবেন যেভাবে
- ক্ষমতা হারাতে পারেন ট্রাম্প; সামনে এল সাংবিধানিক পথ
- জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারেন রুমিন ফারহানা
- ‘মুক্তিযোদ্ধাদের তালিকা’ থেকে জামায়াত বাদ চাইলেন শফিকুর রহমান
- শেয়ারবাজারের ২৫ কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহার বিদেশিদের
- শেয়ারবাজারের ৩৭ কোম্পানির বিরুদ্ধে অডিটরদের লাল সতর্কবার্তা
- শেয়ারবাজার উন্নয়নে বড় পরিকল্পনা, আসছে নতুন ৩ আইন
- লিন্ডে বাংলাদেশ- এর ডিভিডেন্ড ঘোষণা
- চুল কাটার নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করে নোটিশ জারি
- সংসদে শেয়ারবাজারে বড় পরিবর্তনের ঘোষণা অর্থমন্ত্রীর
- শাহাজালাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির লেনদেন
- প্রাইম ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য বড় সুখবর
- এক এনআইডিতে এক অ্যাকাউন্ট—নতুন নিয়মে বদলে যাবে ব্যাংকিং
- শেয়ারবাজারে চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার
- আগামী সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত কোম্পানি














