ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
Sharenews24

যুক্তরাষ্ট্র ও ইরানকে বার্তা দিলো পাকিস্তান

২০২৬ এপ্রিল ১২ ১১:০৭:৫৯
যুক্তরাষ্ট্র ও ইরানকে বার্তা দিলো পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা কোনো ধরনের চুক্তিতে পৌঁছানো ছাড়াই শেষ হয়েছে। আলোচনায় অগ্রগতি না হওয়ার জন্য দুই পক্ষই একে অপরকে দায়ী করেছে।

রোববার (১২ এপ্রিল) ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স-কে বিদায় জানাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

আলোচনা শেষ হওয়ার পর মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান উভয় পক্ষকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বজায় রাখার আহ্বান জানিয়েছে।

রোববার (১২ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইরানকে এ আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘দুই পক্ষের জন্যই যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বজায় রাখা অত্যন্ত জরুরি।’

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, পুরো অঞ্চলসহ বিশ্বজুড়ে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে দুই দেশ ইতিবাচক ধারা অব্যাহত রাখবে। তিনি জানান, ভবিষ্যতেও পাকিস্তান দুই পক্ষের মধ্যে সংলাপ ও যোগাযোগ সহজ করতে ভূমিকা রাখবে।

ইসহাক দার বলেন, গত ২৪ ঘণ্টা ধরে চলা কয়েক দফার নিবিড় ও গঠনমূলক আলোচনায় তিনি নিজে এবং চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির মধ্যস্থতা করেছেন।

তিনি আরও বলেন, যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করায় তিনি উভয় পক্ষকে ধন্যবাদ জানান।

এর আগে ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনার পর ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স বলেন, কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি, যা যুক্তরাষ্ট্রের তুলনায় ইরানের জন্য বেশি নেতিবাচক ফলাফল।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, দুই দেশ বেশ কয়েকটি বিষয়ে সমঝোতায় পৌঁছালেও এখনো ২–৩টি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে।

তিনি বলেন, দীর্ঘ সংঘাত ও অবিশ্বাসের পরিবেশে এই আলোচনা হয়েছে, তাই এক বৈঠকে চুক্তি হওয়া বাস্তবসম্মত ছিল না।ইরানের পারমাণবিক প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব চলছে।এর ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে কূটনৈতিক আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে