এডিটেড ছবি শেয়ার করতেই বড় শাস্তি; ছাত্রদল নেতার বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও সম্পাদিত ছবি প্রচারের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াদ আহমেদ রাজ-কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রিয়াদ আহমেদ রাজ সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমান-এর সঙ্গে নিজের একটি সম্পাদিত ও ভুয়া ছবি প্রচার করেন। বিষয়টি সংগঠনের নজরে এলে তা শৃঙ্খলাবিরোধী ও সংগঠনের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত হয়। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড ফৌজদারি অপরাধের পর্যায়েও পড়তে পারে বলে উল্লেখ করা হয়।
এ ঘটনায় তাকে সংগঠনের সব পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, তিনি ছাত্রদলের শ্রাবণ-জুয়েল কমিটিতে সহ-অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে বর্তমান রাকিব-নাছির কমিটিতে তিনি কোনো পদ পাননি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সম্পাদিত ছবিতে তাকে তারেক রহমানের সঙ্গে দেখা যায়। ছবিটি শেয়ার করে তিনি ‘আস্থা, বিশ্বাস! তারেক রহমান’ শিরোনামে পোস্ট দেন, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে রিয়াদ আহমেদ রাজ বলেন, পরিচিত এক ব্যক্তি ছবিটি তৈরি করে তাকে দিয়েছিলেন। যাচাই না করেই আবেগের বশে তিনি সেটি শেয়ার করেন, যা তার করা উচিত হয়নি বলে স্বীকার করেন।
তিনি আরও জানান, দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় থাকার কথা উল্লেখ করে দলের কাছে নিজের ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন ভুল আর হবে না বলে আশ্বাস দিয়েছেন।
ওমর আলী/
পাঠকের মতামত:
- এডিটেড ছবি শেয়ার করতেই বড় শাস্তি; ছাত্রদল নেতার বহিষ্কার
- ২১ ঘণ্টার বৈঠক: আলোচনায় যেসব বিষয় উঠে এসেছে
- ভুয়া কলেই উধাও টাকা! অ্যাপলের জরুরি সতর্কবার্তা
- টিকিট কাটলেই ফ্রি ইন্টারনেট; ভ্রমণে নতুন চমক
- লোকসানেও ডমিনেজ স্টিলের শেয়ারে অস্বাভাবিক উত্থান
- অনিয়মে এনবিএল সিকিউরিটিজকে জরিমানা বিএসইসির
- যেসব শর্তে জটিল হয়ে উঠছে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা
- হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু
- নবী ইয়াহইয়া ও নবী জাকারিয়াহ আলাইহিস সালামের জীবন কাহিনী
- স্ত্রীকে নিয়োগ দেয়ায় বরখাস্ত মন্ত্রী
- মনোনয়ন নিতে গিয়ে প্রশ্নবাণে কনকচাঁপা
- খাদের কিনারা থেকে প্রত্যাবর্তনের পথে পিপলস লিজিং
- ১৪ এপ্রিল থেকেই শুরু—টানা ৫ দিনের ছুটির সুযোগ!
- বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি
- কুরআনে বর্ণিত ২৫ জন নবীর সংক্ষিপ্ত জীবনী
- সর্বোচ্চ ২ বার পরীক্ষা, নতুন নিয়ম আসছে
- পরবর্তী টার্গেটের কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প
- আমানত সংগ্রহে ব্র্যাক ব্যাংকের নতুন মাইলফলক
- অচেনা জায়গায় ঘুম আসে না? কারণ জানলে অবাক হবেন
- অনশন ভেঙে জুস, ভাইরাল ছবির আসল সত্য বেরিয়ে এলো
- পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল
- সম্পদ ও দায় গ্রহণে সিদ্ধান্ত, আগামীকাল চূড়ান্ত অনুমোদন
- তিন কোম্পানির শেয়ার হোল্ডিং পুনর্বিন্যাস
- খামেনির অবস্থা নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
- এইচএসসি ২০২৬: ঢাকার গুরুত্বপূর্ণ কেন্দ্র বাতিল!
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- হঠাৎ অসুস্থ মন্ত্রী—এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে
- চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর
- সপ্তাহজুড়ে ২ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- অমিত শাহকে ঘিরে নতুন বিতর্কে শেখ হাসিনা ইস্যু
- আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল
- যে কারণে হাসপাতালে মধ্যরাতে যুবদল নেতারা
- প্রধানমন্ত্রীর কাছে সরাসরি আবেদন—“এটা নষ্ট হতে দেবেন না”
- যুক্তরাজ্য-এ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগের ঘোষণা
- ঢাকার ফিলিং স্টেশনে ফুয়েল পাস চালু, আবেদন করবেন যেভাবে
- ক্ষমতা হারাতে পারেন ট্রাম্প; সামনে এল সাংবিধানিক পথ
- যুক্তরাজ্যে নতুন অভিবাসন নীতি
- অবশেষে বাংলাদেশিদের জন্য সুখবর
- দুই শর্তে আটকে গেল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা!
- এবার ইসরায়েলি হামলায় বাংলাদেশি নিহত
- ক্রেতাদের জন্য সুখবর; কমেছে সোনার দাম
- শিক্ষার্থীদের জন্য সুখবর! সামনে টানা লম্বা ছুটি
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- সরকারি দলের ওপর সংসদে ক্ষোভ ঝাড়লেন নাহিদ ইসলাম
- জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারেন রুমিন ফারহানা
- নামাজের সময় নিয়ে সংসদে স্পিকারের মন্তব্য
- জানা গেল যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ
- সিটি ব্যাংকের রেকর্ড আয় ঘোষণা
- চুল কাটার নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করে নোটিশ জারি
- জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারেন রুমিন ফারহানা
- ‘মুক্তিযোদ্ধাদের তালিকা’ থেকে জামায়াত বাদ চাইলেন শফিকুর রহমান
- শেয়ারবাজারের ২৫ কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহার বিদেশিদের
- শেয়ারবাজারের ৩৭ কোম্পানির বিরুদ্ধে অডিটরদের লাল সতর্কবার্তা
- ২২ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- শেয়ারবাজার উন্নয়নে বড় পরিকল্পনা, আসছে নতুন ৩ আইন
- লিন্ডে বাংলাদেশ- এর ডিভিডেন্ড ঘোষণা
- সংসদে শেয়ারবাজারে বড় পরিবর্তনের ঘোষণা অর্থমন্ত্রীর
- চুল কাটার নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করে নোটিশ জারি
- শাহাজালাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির লেনদেন
- প্রাইম ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য বড় সুখবর
- এক এনআইডিতে এক অ্যাকাউন্ট—নতুন নিয়মে বদলে যাবে ব্যাংকিং
- পাঁচ ব্যাংককে ২ হাজার ৭২১ কোটি টাকা ঋণ
জাতীয় এর সর্বশেষ খবর
- এডিটেড ছবি শেয়ার করতেই বড় শাস্তি; ছাত্রদল নেতার বহিষ্কার
- টিকিট কাটলেই ফ্রি ইন্টারনেট; ভ্রমণে নতুন চমক














