ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
Sharenews24

২১ ঘণ্টার বৈঠক: আলোচনায় যেসব বিষয় উঠে এসেছে

২০২৬ এপ্রিল ১২ ০৮:৫৯:০১
২১ ঘণ্টার বৈঠক: আলোচনায় যেসব বিষয় উঠে এসেছে

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনা শেষ হয়েছে। আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল দেশে ফিরে যাচ্ছে বলে জানা গেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে এই বৈঠকের বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, পাকিস্তানের মধ্যস্থতায় শনিবার সকাল থেকে শুরু হওয়া এই বৈঠক টানা চলে এবং এ সময় দুই পক্ষের মধ্যে একাধিক বার্তা ও গুরুত্বপূর্ণ নথি আদান-প্রদান হয়।

আলোচনায় যেসব ৫টি মূল বিষয় উঠে এসেছে:

হরমুজ প্রণালির নিরাপত্তা

পারমাণবিক কর্মসূচি

যুদ্ধের ক্ষতিপূরণ

অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার

ইরান ও অঞ্চলে চলমান সংঘাতের সম্পূর্ণ অবসান

বিবৃতিতে ইরান জানিয়েছে, আলোচনার সফলতা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের সদিচ্ছা ও বাস্তবসম্মত অবস্থানের ওপর। অতিরিক্ত দাবি ও ‘অবৈধ শর্ত’ থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।

শেষে এই কূটনৈতিক উদ্যোগে সহযোগিতার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানানো হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে