ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Sharenews24

সর্বোচ্চ ২ বার পরীক্ষা, নতুন নিয়ম আসছে

২০২৬ এপ্রিল ১১ ১৮:১০:৫০
সর্বোচ্চ ২ বার পরীক্ষা, নতুন নিয়ম আসছে

নিজস্ব প্রতিবেদক: পাবলিক পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ সীমিত করার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১১ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এর মিলনায়তনে কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি জানান, ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে সর্বোচ্চ দুইবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, বর্তমানে একজন শিক্ষার্থী বারবার ফেল করলেও তাকে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, যা শিক্ষাব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করছে।তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু ফেল করা শিক্ষার্থীদের পাস করানো নয়, বরং সামগ্রিক শিক্ষার মান উন্নয়ন করা।”

বর্তমান প্রশ্নপত্র পদ্ধতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। জানান, প্রায় ৫৬ ধরনের প্রশ্নপত্র তৈরি করে শিক্ষার্থীদের পাস করানোর প্রবণতা শিক্ষার মানোন্নয়নে বাধা হয়ে দাঁড়াতে পারে।

মতবিনিময় সভায় শিক্ষকদের পক্ষ থেকে বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—পলিটেকনিক শিক্ষার্থীদের প্রায় ৪৪ শতাংশ ঝরে পড়া, দীর্ঘদিন বেতন না পাওয়ার অভিযোগ, পুরোনো অবকাঠামো ও যন্ত্রপাতির অভাব

এ বিষয়ে শিক্ষামন্ত্রী প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন কেন্দ্রের সচিব ও শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং মূল্যায়ন পদ্ধতিতে স্বচ্ছতা আনার বিষয়েও আলোচনা হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে