যে কারণে হরমুজ প্রণালি পার হতে পারল না বাংলাদেশি জাহাজ
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। ফলে জাহাজটিকে আবারও সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিএসসির তথ্যমতে, প্রায় ৪০ দিন ধরে যুদ্ধ পরিস্থিতির কারণে আটকে থাকার পর গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে যাত্রা শুরু করে জাহাজটি। টানা প্রায় ৪০ ঘণ্টা চলার পর শুক্রবার (১০ এপ্রিল) সকালে হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছায়।
এরপর ইরান সরকারের কাছে প্রণালি অতিক্রমের অনুমতি চাওয়া হলে তেহরান তা প্রত্যাখ্যান করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক। তিনি জানান, আন্তর্জাতিক নিয়ম মেনেই অনুমতি চাওয়া হয়েছিল, তবে বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে তা দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অনুমতি পাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় জাহাজটিকে আপাতত শারজাহ বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাহাজটিতে বর্তমানে ৩১ জন নাবিক রয়েছেন। তাদের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জাহাজটি প্রতিদিন প্রায় ১৮ টন সমুদ্রের পানি পরিশোধন করতে সক্ষম হলেও জ্বালানি সাশ্রয়ের জন্য তা কমিয়ে দৈনিক ৬ টনে নামিয়ে আনা হয়েছে।
নাবিকদের মনোবল ধরে রাখতে অতিরিক্ত সুবিধাও দেওয়া হয়েছে। দৈনিক খাবারের বরাদ্দ জনপ্রতি ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে। পাশাপাশি বেসিক বেতনের সমপরিমাণ ‘ওয়ার অ্যালাউন্স’ দেওয়া হচ্ছে।
বিএসসির তথ্য অনুযায়ী, গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতার থেকে স্টিল কয়েল বহন করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি।
তবে এর পরদিনই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের হামলায় পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার প্রভাব পড়ে সামুদ্রিক চলাচলেও।
পরবর্তীতে জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষে কুয়েতে যাওয়ার পরিকল্পনা থাকলেও নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজটিকে নিরাপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, ‘বাংলার জয়যাত্রা’ জাহাজটির ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে যাওয়ার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়েছে।বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালিতে চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের জটিলতা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
ওমর আলী/
পাঠকের মতামত:
- যে কারণে হরমুজ প্রণালি পার হতে পারল না বাংলাদেশি জাহাজ
- বাংলাদেশ ব্যাংক সংশোধন অধ্যাদেশ বিল পাশ
- ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’
- অনলাইন ক্লাস করতে প্রয়োজন যেসব অ্যাপস
- পুরুষদের জন্য এলো অভিনব জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- হজ ও ওমরার সওয়াব পাওয়া যায় ৫ আমলে
- এসএসসি পরীক্ষার ‘প্রশ্ন ফাঁস’ নিয়ে যা জানা গেল
- তেলের বাজারে আসছে নতুন ঝড়
- সূরা আর-রাদ এর গল্প শুনলে কেঁপে উঠবে হৃদয়
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের ঘোষণা
- শেয়ারবাজারে চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার
- ৫ লক্ষণ দেখলেই সতর্ক হোন—হতে পারে ক্যানসারের ইঙ্গিত
- কান্না থামাতে গিয়ে ভয়াবহ কাণ্ড—মা গ্রেপ্তার
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- ‘ধানের শীষে জাল ভোটের মহোৎসব’
- সুদের টাকা গরিবকে দিলে কি বৈধ? গুরুত্বপূর্ণ ব্যাখ্যা
- সংসদে হঠাৎ বিভ্রান্তি, স্পিকারের কড়া সতর্কতা
- সংসদে একদিনে আরও ১০ বিল পাস!
- ১০ এপ্রিল থেকে তাপমাত্রা নিয়ে পাঁচ দিনের জন্য সতর্কতা
- নির্বাচনের আগে সেই হুমায়ূনের ‘গোপন ভিডিও’ ফাঁস
- হরমুজ ইস্যুতে নতুন মোড়
- সাকিব ইস্যুতে গোপন খেলা; উঠে এলো চাঞ্চল্যকর দাবি
- সংসদে ‘তিমি-হাঙর’ মেন্যু!
- কেয়ামতের দিন যাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না
- কড়া মন্তব্যের পরই পোস্ট ডিলিট করলেন প্রতিরক্ষামন্ত্রী
- বড় পতনের পর নতুন দামে সোনা
- সংসদে নতুন ইতিহাস, একদিনেই ৩১ বিল পাস
- পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের স্পষ্ট নতুন ঘোষণা
- হাসিনা প্রসঙ্গ টেনে বিতর্ক ভারত সফরে যা বললেন উপদেষ্টা
- সংশোধন বিল পাস : জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন
- তুরাগ বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
- বাল দেবতার রহস্য: ইতিহাসে এবং কোরআনে উল্লিখিত নাম
- ফারইস্ট লাইফের নিরীক্ষক-পার্টনার শেয়ারবাজারে নিষিদ্ধ
- সংসদে যে বিল পাসের কারণে ওয়াকআউট করল জামায়াত
- ‘জামায়াতের নিবন্ধন বাতিল ছাড়া উপায় নাই’
- জাতীয় সংসদে ২৪টি বিল পাস
- ‘মুক্তিযোদ্ধাদের তালিকা’ থেকে জামায়াত বাদ চাইলেন শফিকুর রহমান
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিল ব্যবহারের সময়সীমা বৃদ্ধি
- লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক
- মির্জা আব্বাসকে নিয়ে নতুন খবর
- সেনাবাহিনী ও ডিজিএফআই নিয়ে আইএসপিআরের সতর্কবার্তা
- শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিতে আসছে বড় পরিবর্তন
- প্রিমিয়ার ব্যাংকের ৩ হাজার ৮৮ কোটি টাকা আত্মসাৎ
- আবু সাঈদ হত্যা মামলার রায়প্রতি পরিবারের প্রতিক্রিয়া
- বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস
- পল্লী ডাক্তারদের জন্য নতুন প্রশিক্ষণ চালু!
- বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর
- আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় প্রকাশ
- ‘মুক্তিযোদ্ধাদের তালিকা’ থেকে জামায়াত বাদ চাইলেন শফিকুর রহমান
- শেয়ারবাজারের ২৫ কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহার বিদেশিদের
- শেয়ারবাজারের ৩৭ কোম্পানির বিরুদ্ধে অডিটরদের লাল সতর্কবার্তা
- ২২ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ৩০ দিনের জন্য গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা
- সাত ব্রোকারেজ হাউজের অনিয়ম, পরিদর্শনে নামছে ডিএসই
- শেয়ারবাজার উন্নয়নে বড় পরিকল্পনা, আসছে নতুন ৩ আইন
- লিন্ডে বাংলাদেশ- এর ডিভিডেন্ড ঘোষণা
- শাহাজালাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- জ্বালানি সাশ্রয়ে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির লেনদেন
- অবসায়ন আতঙ্কে দিশেহারা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা
- প্রাইম ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- এক এনআইডিতে এক অ্যাকাউন্ট—নতুন নিয়মে বদলে যাবে ব্যাংকিং
- চলতি সপ্তাহে আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- যে কারণে হরমুজ প্রণালি পার হতে পারল না বাংলাদেশি জাহাজ
- নির্বাচনের আগে সেই হুমায়ূনের ‘গোপন ভিডিও’ ফাঁস
- হরমুজ ইস্যুতে নতুন মোড়
- কড়া মন্তব্যের পরই পোস্ট ডিলিট করলেন প্রতিরক্ষামন্ত্রী
- পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের স্পষ্ট নতুন ঘোষণা














