ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
Sharenews24

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ এপ্রিল ১০ ১৪:৫১:১৭
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৫-০৯ এপ্রিল) শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে বিডি অটোকারসের। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২২.৫৮ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ১৮১ টাকা ১০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ২২২ টাকায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৪০ টাকা ৯০ পয়সা।

সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কেডিএস এক্সেসরিজ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৪১ টাকা ৪০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫০ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৯ টাকা ১০ পয়সা বা ২১.৯৮ শতাংশ।

দর বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে রয়েছে একমি পেস্টিসাইডস। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ২১ টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৫ টাকায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৪ টাকা বা ১৯.০৫ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে বাংলাদেশ ল্যাম্পসের ১৭.৪৮ শতাংশ (১৪০ টাকা ২০ পয়সা থেকে ১৬৪ টাকা ৭০ পয়সা), বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৬.০১ শতাংশ (৬৩ টাকা ৭০ পয়সা থেকে ৭৩ টাকা ৯০ পয়সা), বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের ১৫.৯৬ শতাংশ (১৮ টাকা ৮০ পয়সা থেকে ২১ টাকা ৮০ পয়সা), তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ১৫.৬৬ শতাংশ (৬৭ টাকা ৭০ পয়সা থেকে ৭৮ টাকা ৩০ পয়সা), সেনা ইন্সুরেন্মের ১৫.১০ শতাংশ (৬২ টাকা ৯০ পয়সা থেকে ৭২ টাকা ৪০ পয়সা), হামিদ ফেব্রিক্সের ১৪.৮৮ শতাংশ (১২ টাকা ১০ পয়সা থেকে ১৩ টাকা ৯০ পয়সা) এবং অ্যাপেক্স স্পিনিংয়ের ১৪.৩৯ শতাংশ (২১৬ টাকা ৮০ পয়সা থেকে ২৪৮ টাকা)।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে