ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬

০৯ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ এপ্রিল ০৯ ১৪:০৯:৫৪
০৯ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৯ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমেছে।

তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ৮.৮৯ শতাংশ কমেছে।

তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড এবং ফ্যামিলিটেক্স (বিডি) লিঃ এর শেয়ার দর ৮.৩৩ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেনারেশন নেক্সট ফ্যাশন ৮.১১ শতাংশ, যৌথভাবে এটলাস বাংলাদেশ, ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স ও পিপলস লিজিং ৮.০০ শতাংশ এবং রিং শাইন টেক্সটাইল ৭.৮৯ শতাংশ কমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে