ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Sharenews24

হত্যা মামলায় ছাত্রলীগের দুই নেতা অব্যাহতি—চাঞ্চল্যকর মোড়

২০২৬ এপ্রিল ০৮ ১১:০৫:৫০
হত্যা মামলায় ছাত্রলীগের দুই নেতা অব্যাহতি—চাঞ্চল্যকর মোড়

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মাধবপুরে জুলাইয়ের হত্যা, হামলা, ভাঙচুর ও নাশকতার একটি মামলায় উপজেলা ছাত্রলীগের দুই নেতাসহ কয়েকজন আসামিকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দিয়েছে Police Bureau of Investigation (পিবিআই)। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলগড় গ্রামের শাহজীবাজার দরগা গেট এলাকায় সংঘটিত ঘটনায় গোলাম মোহাম্মদ চৌধুরী বাদী হয়ে প্রায় অর্ধশতাধিক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন। এতে হামলা, ভাঙচুর, নাশকতা এবং গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়।

মামলার ৩৩ নম্বর আসামি ছিলেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আতাউস সামাদ বাবু। এছাড়া ১২ নম্বর আসামি ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উজ্জ্বল পাঠান।

তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আলোচিত ওই দুই নেতাসহ কয়েকজনকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পিবিআই।

মামলার তদন্ত কর্মকর্তা ও হবিগঞ্জ পিবিআইয়ের পরিদর্শক বদরুল হাসান গত ১৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তিনি জানান, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে স্বল্প সময়ে তদন্ত সম্পন্ন করা হয়েছে।

তবে অভিযোগপত্রে ওই দুই নেতার পরিচয় নিশ্চিত করা হয়নি। পিবিআই সূত্রে জানা গেছে, মাধবপুর থানা থেকে প্রয়োজনীয় পরিচয়-সংক্রান্ত তথ্য না পাওয়ায় এমনটি হয়েছে। অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি।

অন্যদিকে, অব্যাহতি পাওয়া আওয়ামী লীগ নেতা শ্রীধাম দাশগুপ্ত বলেন, ঘটনার সঙ্গে জড়িত না থাকলেও তাদের ভোগান্তি পোহাতে হয়েছে। তিনি নতুন সরকারের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

তদন্ত কর্মকর্তা বদরুল হাসান জানান, সবদিক বিবেচনা করেই অভিযোগপত্র দেওয়া হয়েছে এবং বাদী এখন পর্যন্ত না-রাজি দেননি।মামলার বাদী গোলাম মোহাম্মদ চৌধুরী বলেন, তিনি পিবিআইয়ের প্রতিবেদনে সন্তুষ্ট এবং না-রাজি দেবেন না।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে