ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
Sharenews24

মার্জিন শেয়ারধারীদের তথ্য চাইল বিএটিবিসি

২০২৬ এপ্রিল ০৫ ১৩:২৬:৫২
মার্জিন শেয়ারধারীদের তথ্য চাইল বিএটিবিসি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি) ডিভিডেন্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে মার্জিন ঋণধারী শেয়ারহোল্ডারদের তথ্য চেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব স্টক ব্রোকারেজ হাউজে কোম্পানির শেয়ার রয়েছে, তাদেরকে মার্জিন শেয়ারধারীদের নাম, শেয়ার সংখ্যা এবং ই-টিআইএন সংক্রান্ত তথ্য ১ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী (ক্যাশ ডিভিডেন্ডের রেকর্ড ডেট) সংগ্রহ করে পাঠাতে হবে।

উক্ত তথ্য আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে, যাতে ডিভিডেন্ড বিতরণ প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করা যায়।

এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য পাঠানোর জন্য কোম্পানির ই-মেইল ঠিকানা হিসেবে দেওয়া হয়েছে—[email protected], [email protected] এবং [email protected]

এছাড়া সরাসরি যোগাযোগের জন্য শেয়ার বিভাগ, বিএটি বাংলাদেশ, শান্তা ওয়েস্টার্ন টাওয়ার, ১৮৬ বীর উত্তম শওকত সড়ক (লেভেল-৫), তেজগাঁও-গুলশান লিংক রোড, ঢাকা-১২০৮ ঠিকানায় যোগাযোগ করা যাবে। প্রয়োজনে ০১৩১৩৭০১৯২৫ এবং ০১৭৫৫৫৩২৭৫৩ নম্বরে যোগাযোগের সুযোগও রয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে