ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
Sharenews24

বাংলাদেশ-ভারতের সম্পর্ক ও পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর

২০২৬ এপ্রিল ০৫ ১১:২৫:১৯
বাংলাদেশ-ভারতের সম্পর্ক ও পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর

নিজস্ব প্রতিবেদক: দুই দিনের সরকারি সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৭ এপ্রিল ভারত যাচ্ছেন। তার নেতৃত্বে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সফরে অংশ নেবে। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর, যার কারণে ঢাকা ও দিল্লিতে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

কূটনৈতিক সূত্র জানায়, সফরের মূল লক্ষ্য হলো দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করা এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন, যা হায়দরাবাদ হাউস-এ অনুষ্ঠিত হতে পারে।

বৈঠকে গঙ্গা পানিবণ্টন চুক্তির নবায়ন এবং যৌথ নদী কমিশনের কার্যক্রম পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছরই এই চুক্তির ৩০ বছরের মেয়াদ শেষ হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর এবং বন্ধ থাকা পর্যটন ভিসা পুনরায় চালুর বিষয়ও আলোচনার অংশ হতে পারে। ধারণা করা হচ্ছে, পশ্চিমবঙ্গ ও আসামের নির্বাচন শেষ হলে মে মাস থেকে ভারত ভিসা কার্যক্রম চালু করতে পারে।

সফরের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ভারত মহাসাগরীয় রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মরিশাস যাবেন।

৮ এপ্রিল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. অজিত দোভালের সঙ্গে বৈঠক। নিরাপত্তা ছাড়াও ভারতে অবস্থানরত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন বিষয় আলোচনায় আসতে পারে।

বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক পুনরায় স্বাভাবিককরণ এবং সুসংহত বাণিজ্য চুক্তি সম্পাদনের আলোচনা।

ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে ৫০ হাজার টন ডিজেল সরবরাহ সংক্রান্ত আলোচনা।

৮ এপ্রিল সকালে বাংলাদেশ হাইকমিশনে অবস্থানরত বিভিন্ন অনাবাসিক দূতাবাস প্রধানদের সঙ্গে প্রাতরাশ বৈঠক।

ইতোমধ্যে ঢাকা থেকে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

হাইকমিশনার জানান, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়েছে এবং বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।

বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি শ্যাম ও উপ-হাইকমিশনার প্রীতি রহমান।পরবর্তীতে হাইকমিশনার ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, যেখানে প্রতিরক্ষা সহযোগিতা এবং প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় আলোচিত হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে