ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
Sharenews24

বগুড়া-৬ আসনে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

২০২৬ এপ্রিল ০৫ ১০:৫৯:২৪
বগুড়া-৬ আসনে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। দায়িত্ব পালনকারীরা নির্বাচনী এলাকায় ভোটারদের নিরাপদ ভোটাধিকারের নিশ্চয়তা দেবে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, বিজিবি সদস্যরা ১১ এপ্রিল পর্যন্ত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) ও পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো এই সদস্যরা ইতোমধ্যে বগুড়া সদর উপজেলায় তিনটি বেইজ ক্যাম্প স্থাপন করেছে।

বিজিবি সদস্যরা নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরবর্তী সময়ে টহল, মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন। এছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা হবে। এর ফলে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হন। পরে তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করলে সংবিধান অনুযায়ী উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে