ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
Sharenews24

চীন-ভারতের সঙ্গে তাল মিলিয়ে ধস বাংলাদেশেও

২০২৬ এপ্রিল ০৫ ০৯:৫৯:২৮
চীন-ভারতের সঙ্গে তাল মিলিয়ে ধস বাংলাদেশেও

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র-এর বাজারে বাংলাদেশ-এর তৈরি পোশাক রপ্তানি আয় কমেছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এ খাত থেকে আয় হয়েছে ৫৮১ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ১৮ শতাংশ কম।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর-এর হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রশাসনের বাড়তি শুল্ক আরোপের পর থেকেই বিভিন্ন দেশের তৈরি পোশাক রপ্তানিতে প্রভাব পড়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এ নীতির কারণে চীন, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, পাকিস্তানসহ একাধিক দেশের রপ্তানি আয় কমেছে।

ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের বাজারে সবচেয়ে বেশি রপ্তানি আয় কমেছে চীন ও ভারত-এর, যথাক্রমে ৫২ শতাংশ ও ২৯ শতাংশ।

তবে একই সময়ে ভিয়েতনাম-এর রপ্তানি আয় বেড়েছে ২ শতাংশের বেশি, যা দেশটির বাজার অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

এদিকে, চলতি অর্থবছরের জুলাই মাসের পর থেকেই ধারাবাহিকভাবে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় নিম্নমুখী প্রবণতায় রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে