ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Sharenews24

সন্ধ্যার পর লাইট-ফ্যান বন্ধের খবর নিয়ে মুখ খুললো বিএনপি

২০২৬ এপ্রিল ০৪ ১৮:৫৫:১৮
সন্ধ্যার পর লাইট-ফ্যান বন্ধের খবর নিয়ে মুখ খুললো বিএনপি

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি বক্তব্যে দাবি করা হয়, সন্ধ্যার পর বাসাবাড়িতে অপ্রয়োজনে লাইট ও ফ্যান ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। বক্তব্যটি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নামে প্রচার করা হয়।

তবে বিএনপি এই তথ্যকে সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রুহুল কবির রিজভী এ ধরনের কোনো বক্তব্য দেননি।

শনিবার (৪ এপ্রিল) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি কুচক্রী মহল ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন অনলাইনমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ভুয়া তথ্য ছড়াচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘সন্ধ্যার পর বাসাবাড়িতে লাইট-ফ্যান ব্যবহার নিয়ন্ত্রণে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তদারকি করবে’—এমন দাবি সম্পূর্ণ মনগড়া।

রুহুল কবির রিজভী দেশবাসী ও দলের নেতাকর্মীদের এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন এবং সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে