ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Sharenews24

চলতি সপ্তাহে আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

২০২৬ এপ্রিল ০৪ ১৬:০৬:৫৫
চলতি সপ্তাহে আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি। কোম্পানি ৪টি ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করবে সেগুলো হলো- প্রাইম ব্যাংক, লিন্ডে বিডি, শাহজালাল ইসলামী ব্যাংক এবং সিটি ব্যাংক।

এছাড়া, মিরাকেল ইন্ডাস্ট্রিজ ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

নিচে কোম্পানিগুলোর বোর্ড সভার তারিখ ও সময় তুলে ধরা হলো-

৫ এপ্রিল

দুপুর আড়াইটায় মিরাকেল ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা।

বিকাল ৩টায় প্রাইম ব্যাংকের বোর্ড সভা।

৮ এপ্রিল

বিকাল ৩টায় শাহজালাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা।

বিকাল পৌনে ৪টায় লিন্ডে বাংলাদেশ লিমিটেডের বোডসভা

৯ এপ্রিল

বিকাল ৩টায় সিটি ব্যাংকের বোর্ড সভা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে