ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬
Sharenews24

শোবিজ ছাড়ার পরই বিয়ে

২০২৬ এপ্রিল ০১ ১১:০৯:২৩
শোবিজ ছাড়ার পরই বিয়ে

নিজস্ব প্রতিবেদক : শিশুশিল্পী হিসেবে দেশের শোবিজে পরিচিত মুখ সিমরিন লুবাবা মাত্র ১৫ বছর বয়সেই বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

এর আগে গ্ল্যামার জগতকে বিদায় জানান লুবাবা। জীবনে বড় ধরনের পরিবর্তনের পর এবার নতুন এক অধ্যায় শুরু করলেন তিনি। অভিনয় থেকে দূরে সরে গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় ছিলেন।

বিয়ের খবর জানিয়ে ফেসবুকে একটি ছবি শেয়ার করে লুবাবা লিখেছেন, “আলহামদুলিল্লাহ। দুটি আত্মা, এক কিবলা—দুনিয়া ও আখিরাতের জন্য। আল্লাহ আমাকে এমন একজন সঙ্গী দিয়েছেন, যার সঙ্গে আমি দ্বীন শেখার পথে এগোতে পারব।”

জীবনের এই গুরুত্বপূর্ণ খবরটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি।

এর আগে থেকেই তার জীবনযাপনে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্টে নিজের আধ্যাত্মিক পরিবর্তনের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন লুবাবা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে