ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
Sharenews24

আর্থিক সক্ষমতায় স্থিতিশীল অবস্থানে তালিকাভুক্ত কোম্পানি

২০২৬ মার্চ ৩১ ১৫:৪১:৪৯
আর্থিক সক্ষমতায় স্থিতিশীল অবস্থানে তালিকাভুক্ত কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : আর্থিক সক্ষমতায় স্থিতিশীল অবস্থানে রয়েছেশেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেড (DSHGARME)। কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত ক্রেডিট রেটিং অনুযায়ী এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড কোম্পানিটির জন্য দীর্ঘমেয়াদে ‘এ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং নির্ধারণ করেছে। একই সঙ্গে কোম্পানিটির রেটিং আউটলুক ‘স্থিতিশীল’ (Stable) রাখা হয়েছে।

এই রেটিং নির্ধারণে ২০২৫ অর্থবছরের (৩০ জুন ২০২৫ সমাপ্ত) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৬ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

সর্বশেষ এই মূল্যায়নে কোম্পানিটির আর্থিক সক্ষমতা ও সামগ্রিক পারফরম্যান্সকে স্থিতিশীল হিসেবে প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে