ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
Sharenews24

৩১ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ মার্চ ৩১ ১৪:৪২:৫২
৩১ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩১ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিঅ্যান্ডএ টেক্সটাইল লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ৯.৫২ শতাংশ কমেছে।

তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৯.৩৮ শতাংশ কমেছে।

তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এর শেয়ার দর ৩০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ৮.৮২ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি ৮.৭৭ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং ৮.৫৭ শতাংশ, প্রিমিয়ার লিজিং ৮.৩৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ৮.১৬ শতাংশ এবং ফ্যামিলিটেক্স (বিডি) ৮.১১ শতাংশ কমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে