ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬
Sharenews24

লঞ্চঘাটে ফের পায়ের পাতা বিচ্ছিন্ন যাত্রীর

২০২৬ মার্চ ২৯ ১৫:৫৮:৪৮
লঞ্চঘাটে ফের পায়ের পাতা বিচ্ছিন্ন যাত্রীর

নিজস্ব প্রতিবেদক : ঈদের ছুটি শেষে ঢাকা ফেরার পথে এক ভয়াবহ লঞ্চ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে কিশোর আব্দুর রহমান গাজী। শনিবার (২৮ মার্চ) বিকেলে ঘাটে লঞ্চ ভেড়ার সময় পন্টুন ও লঞ্চের মাঝখানে পা আটকে গিয়ে তার ডান পায়ের পাতা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।

জানা গেছে, এমভি বন্ধন-৫ নামের লঞ্চটি ঘাটে ভিড়ার সময় যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী যাত্রীরা ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন। সেই ভিড়ের মধ্যেই পরিবারের সঙ্গে লঞ্চে ওঠার অপেক্ষায় ছিল আব্দুর রহমান। লঞ্চ ঘাটে ভেড়ার সময় হঠাৎ পন্টুনের সঙ্গে লঞ্চ ঘেঁষে গেলে তার পা মাঝখানে আটকে যায় এবং মারাত্মকভাবে পিষ্ট হয়।

দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার ডান পায়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

এ ঘটনায় নৌ-পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ঈদের পরদিন থেকেই চাঁদপুরসহ বিভিন্ন লঞ্চঘাটে যাত্রীদের তীব্র ভিড় লক্ষ্য করা গেছে। অনেক লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ উঠেছে, এমনকি কিছু লঞ্চের ছাদেও যাত্রী পরিবহন করা হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে