ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬
Sharenews24

বাংলাদেশিদের জন্য ভারতের নতুন সিদ্ধান্ত

২০২৬ মার্চ ২৯ ১৫:৪৮:৩৬
বাংলাদেশিদের জন্য ভারতের নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা শিগগিরই চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন মনোজ কুমার। তিনি রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

শনিবার (২৮ মার্চ) শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনকালে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, খুব শিগগিরই বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে সতর্ক করে তিনি জানান, সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অর্থ কাউকে দেওয়া উচিত নয়। আবেদনকারীদের নিজ দায়িত্বে ফরম পূরণ করা এবং নির্ধারিত নিয়ম মেনে আবেদন করার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামছুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও আশ্রমের নেতৃবৃন্দও এতে অংশ নেন।

অনুষ্ঠান শেষে মনোজ কুমার আশ্রমের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং পরে পাবনা শহরের শ্রী শ্রী মহাদেব মন্দির পরিদর্শন করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে