দুই বছরেও নেই আইপিও, কবে আসবে শেয়ারবাজারে নতুন কোম্পানি?
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে আইপিও খরা কাটার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। নতুন বিধিমালা কার্যকর হলেও সহসাই নতুন কোম্পানির তালিকাভুক্তির সম্ভাবনা নেই। ফলে প্রায় দুই বছর ধরে চলমান স্থবিরতা আরও দীর্ঘায়িত হতে যাচ্ছে। বাজার সংশ্লিষ্টদের মতে, আইপিও অনুমোদনের পরও একটি কোম্পানির তালিকাভুক্ত হতে প্রায় এক বছর সময় লেগে যেতে পারে।
তথ্য বলছে, ২০২৪ সালের প্রথমভাগে সর্বশেষ পাঁচটি কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছিল—সিকদার ইনস্যুরেন্স, এনআরবি ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বেস্ট হোল্ডিং ও টেকনো ড্রাগ। এর মধ্যে টেকনো ড্রাগ ওই বছরের জুলাইয়ে সর্বশেষ তালিকাভুক্ত হয়। এরপর থেকে এখন পর্যন্ত আর কোনো নতুন কোম্পানি বাজারে আসেনি।
আইপিও প্রক্রিয়া সহজ করতে অন্তর্বর্তী সরকার নতুন বিধিমালা প্রণয়ন করেছিল। একই সঙ্গে বহুজাতিক ও সরকারি কোম্পানিকে বাজারে আনার উদ্যোগও নেওয়া হয়। কিন্তু না জটিলতায় এসব উদ্যোগ বাস্তবায়ন হয়নি। ফলে প্রত্যাশা থাকলেও ফলাফল ছিল শূন্য।
বর্তমানে নির্বাচিত সরকার ক্ষমতায় এলেও শেয়ারবাজার উন্নয়নে দৃশ্যমান কোনো বড় পদক্ষেপ এখনো দেখা যায়নি। অন্যান্য খাতে সংস্কারের উদ্যোগ থাকলেও শেয়ারবাজারে তেমন কার্যকর পরিবর্তন চোখে পড়ছে না। এমনকি সমালোচনার মুখে থাকা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর পক্ষ থেকেও উল্লেখযোগ্য কোনো সংস্কার উদ্যোগ দৃশ্যমান নয় বলে অভিযোগ রয়েছে।
বর্তমান বিধিমালা অনুযায়ী, আইপিও আবেদনের জন্য প্রসপেক্টাসে সংযুক্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ১২০ দিনের বেশি পুরোনো হতে পারবে না। এছাড়া শুধু অর্ধবার্ষিক বা প্রান্তিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দিয়ে আবেদন করার সুযোগ নেই, যা অনেক কোম্পানির জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
আয়কর (পরিপত্র) ২০১৫ অনুযায়ী ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব বছর শেষ হয় ৩১ ডিসেম্বর এবং অন্যান্য কোম্পানির ক্ষেত্রে ৩০ জুন। এ হিসাবে ৩১ ডিসেম্বর সমাপ্ত প্রতিষ্ঠানগুলো এপ্রিল পর্যন্ত এবং মার্চে হিসাব বছর শেষ হওয়া বহুজাতিক কোম্পানিগুলো জুলাই পর্যন্ত আইপিও আবেদনের সুযোগ পায়।
তবে বাস্তবে এসব কোম্পানির আইপিওতে আসার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কারণ তালিকাভুক্তির জন্য সর্বশেষ অর্থবছরে মুনাফা থাকা এবং কোনো সঞ্চিত লোকসান না থাকার বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অধিকাংশ প্রতিষ্ঠানের পক্ষে এ শর্ত পূরণ করা কঠিন।
অন্যদিকে বহুজাতিক কোম্পানিগুলোর জন্য তালিকাভুক্তি বাধ্যতামূলক নয় এবং তারা এ বিষয়ে খুব বেশি আগ্রহীও নয়। অন্তর্বর্তী সরকারের সময়ে সরকারি মালিকানাধীন বহুজাতিক কোম্পানির শেয়ার ছাড়ার উদ্যোগ নেওয়া হলেও বোর্ড অনুমোদন ও আমলাতান্ত্রিক জটিলতায় তা বাস্তবায়িত হয়নি।
এ পরিস্থিতিতে আগামী ৩০ জুনে হিসাব বছর শেষ হওয়া কোম্পানিগুলোর ওপরই আইপিও বাজার অনেকটা নির্ভর করছে। এসব কোম্পানি সেপ্টেম্বর বা অক্টোবরে আবেদন করতে পারবে। তবে আবেদন জমার পর যাচাই-বাছাই শেষে অনুমোদন পেতে দেড় থেকে দুই বছর পর্যন্ত সময় লেগে যায়।
নতুন বিধিমালায় স্টক এক্সচেঞ্জের সুপারিশ বাধ্যতামূলক করা হলেও পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক মাস সময় লাগে। ফলে চলতি বছর নতুন কোনো কোম্পানির তালিকাভুক্তি ও লেনদেন শুরুর সম্ভাবনা খুবই কম। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে ২০২৫ সালের মতো ২০২৬ সালও আইপিওশূন্য থাকতে পারে, যা দেশের শেয়ারবাজারের ইতিহাসে একটি ব্যতিক্রমী নজির হয়ে দাঁড়াবে।
মামুন/
পাঠকের মতামত:
- দুই বছরেও নেই আইপিও, কবে আসবে শেয়ারবাজারে নতুন কোম্পানি?
- প্রিপেইড মিটারের গ্রাহকদের জন্য বড় সুখবর
- ২৯ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- সপ্তাহের শুরুতে সূচক নিম্নমুখী, নগদ সংকটে বিক্রির প্রবণতা বাড়ছে
- ২৯ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- একাউন্টে জমা ১০ কোটি, অথচ যা করলেন রিতা
- যু/দ্ধ বন্ধের শর্তে হরমুজ প্রণালিতে ইরানের চাঞ্চল্যকর পরিকল্পনা
- বিয়ের পর নারীদের ওজন বাড়ে, বিশেষজ্ঞরা বললেন ১০টি কারণ
- ১৩ দিনের বিরতি দিয়ে আজ ফের বসছে সংসদ অধিবেশন
- তিন দিন পর খুলেছে শেয়ারবাজার
- যেসব ফল ও সবজি একসঙ্গে রাখলে বিপদ
- ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় ৮০ লাখ মানুষ!
- ভাড়া দিতে না পেরে বাড়ি ছাড়লেন, হোটেলে থেকে বছরে সাশ্রয় ১৪ লাখ
- এআইয়ের দাপটেও টিকে থাকবে যে ২২ চাকরি
- সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা চূড়ান্ত
- হুথিদের এক সিদ্ধান্তেই বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের খেলা
- ভ্যাট ছাড় নিয়ে শর্ত ভাঙল গ্রামীণ ডিস্ট্রিবিউশন!
- রানার অটো: বিওয়াইডি চুক্তির পুরো আর্থিক চিত্র এখনো ঝাপসা
- নাতনিকে পাল্লায় তুলে সমান ওজনের কয়েন উপহার দিলেন নানা
- ‘মৃত্যু সংবাদে’ বিব্রত কবি দিলারা হাফিজ
- ‘না ফেরার দেশে শামীম ওসমান’, যা বলছে ফ্যাক্টচেকার
- শারীরিক সম্পর্কের অভিযোগে বিতর্কে মোদি সরকার
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী সর্ববৃহৎ প্রতিবাদের ডাক
- শেয়ারবাজার অনিয়মে দুই চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট নিষিদ্ধ
- অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর
- দাঁড়িপাল্লায় মাপা হলো নাতনি আর কয়েনের ওজন
- স্কুল-কলেজ খুলছে কাল, মানতে হবে যেসব নির্দেশনা
- নারীর হক বাঁচাতে ১০ লাখ পুরুষের একাধিক বিবাহের পরামর্শ
- সেই ইউএনওর সঙ্গে হান্নান মাসউদের স্ত্রীকে জড়িয়ে ফটোকার্ড, যা জানা গেল
- প্রধানমন্ত্রীর আহ্বানে ছুটে এলেন ‘আমজনতার তারেক’
- ২৫০০ টাকার লিংক ক্লিক করার আগে যা জানা জরুরি
- জ্বালানি তেল সরবরাহে বড় পরিবর্তন—নতুন সময়সূচি ঘোষণা
- বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
- ট্রাম্পের অভিযানে ধরা ১০ বাংলাদেশি, অভিযোগ গুরুতর
- মন্ত্রীকে নিয়ে নতুন ঝড় তুললেন এমপি আমির হামজা
- শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে যা জানাল মাউশি
- নিরীক্ষা প্রতিবেদনে ওয়েস্টার্ন মেরিনের বড় গরমিল
- অডিট রিপোর্টে কারসাজি ঠেকাতে কঠোর পদক্ষেপ এফআরসির
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় কাঁপল মার্কিন শেয়ারবাজার
- বাজেটে স্বস্তি দিতে এডিবি দিচ্ছে ২ হাজার ৭৫০ কোটি টাকা
- লাভের বদলে ক্ষতি, শেয়ারবাজার বিমুখতা বাড়ছে বিনিয়োগকারীদের
- বিএনপি নেতার গোয়ালঘরে ড্রামভর্তি পেট্রল, জরিমানা
- সঞ্চিত মুনাফা থেকে স্টক ডিভিডেন্ডে বাড়ছে পরিশোধিত মূলধন
- যে কারণে ডিভিডেন্ড কমেছে বিএটিবিসির
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- পদের গণ্ডি ছাড়িয়ে মানুষের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী
- কান্নায় ভেঙে পড়লেন ইসরায়েলি মেয়র, দোষ দিলেন নেতানিয়াহুকে
- এপ্রিলে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি
- শেয়ারবাজারে আলোচনায় উচ্চ ডিভিডেন্ডের ১৩ কোম্পানি
- ডেটলাইন ৩১ মার্চ : সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- হাসনাত আব্দুল্লাহর জীবনের অবিস্মরণীয় সহায়ক
- ওষুধ খাতে ৯ কোম্পানির ইতিবাচক প্রবৃদ্ধি
- অনিয়মের অভিযোগে শেয়ারবাজারের চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত
- একসঙ্গে ২২ ব্যাংকে বড় ধাক্কা!
- পেলের রেকর্ড ভেঙে মেসির নতুন ইতিহাস
- চীনা প্রতিষ্ঠানের সঙ্গে ১০ মিলিয়ন ডলারের রপ্তানি চুক্তি এমকে ফুটওয়্যারের
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- লোকসান থেকে মুনাফায় বস্ত্র খাতের ৪ কোম্পানি
- শেয়ারবাজার সংস্কারে এডিবির বড় সহযোগিতার আশ্বাস
- মুনাফা থেকে লোকসানে বস্ত্র খাতের ৬ কোম্পানি
- জ্বালানি খাতের দুই কোম্পানিতে নতুন নেতৃত্ব
- পাকিস্তানের সঙ্গে ফোনালাপে বিস্ফোরক বার্তা দিল ইরান
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- দুই বছরেও নেই আইপিও, কবে আসবে শেয়ারবাজারে নতুন কোম্পানি?
- ২৯ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- সপ্তাহের শুরুতে সূচক নিম্নমুখী, নগদ সংকটে বিক্রির প্রবণতা বাড়ছে
- ২৯ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার













