ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
Sharenews24

ইরানের ‘উপহার’-এ বদলে গেল ট্রাম্পের সিদ্ধান্ত!

২০২৬ মার্চ ২৭ ১১:২৬:০৩
ইরানের ‘উপহার’-এ বদলে গেল ট্রাম্পের সিদ্ধান্ত!

নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি স্থাপনায় সম্ভাব্য হামলার সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ট্রাম্প জানান, ইরান সরকারের অনুরোধে হামলা ১০ দিনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৬ এপ্রিল রাত ৮টা পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।

তিনি বলেন, ইরান প্রথমে ৭ দিনের সময় চাইলেও তিনি অতিরিক্ত ৩ দিন যোগ করে মোট ১০ দিন সময় দিয়েছেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তিনি জানান, ইরান তার কাছে আরও সময় চেয়েছিল এবং বিনিময়ে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরান ‘উপহার’ হিসেবে ১০টি জাহাজ পারাপারের অনুমতি দিয়েছে, যার মধ্যে বর্তমানে ৮টি চলাচল করছে এবং বাকি দুটি শিগগিরই যুক্ত হবে।

এই ‘উপহার’-এর প্রতিদান হিসেবেই তিনি ইরানের জ্বালানি স্থাপনায় হামলা সাময়িকভাবে স্থগিত করেছেন বলে জানান ট্রাম্প।এর আগে সোমবার ট্রাম্প ৫ দিনের জন্য হামলা স্থগিতের ঘোষণা দিলেও পরে তা বাড়িয়ে ১০ দিন করা হয়।

এদিকে তার বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে।ট্রাম্প আরও সতর্ক করে বলেন, দ্রুত সমাধানে না পৌঁছালে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে