চালক নাকি হেলপার? বাসডুবির রহস্যে নতুন মোড়
নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের বাসডুবির ঘটনায় কে চালকের আসনে ছিলেন—তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বক্তব্যের সঙ্গে মালিকপক্ষের দাবির মিল পাওয়া যাচ্ছে না।
প্রাণে বেঁচে যাওয়া একাধিক যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, চালকের সহকারী (হেলপার) হঠাৎ বাসটি চালু করায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। তবে বাস মালিকপক্ষের দাবি, দুর্ঘটনার সময় চালকের আসনে ছিলেন চালক নিজেই।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাসটির চালক আরমান আলী (৩১), বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায়। দুর্ঘটনায় তার মরদেহ উদ্ধার হয়েছে। সহকারী আলিম এখনো নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাসের যাত্রী রাজীব সরদার জানান, বাসটি পন্টুনে ফেরির অপেক্ষায় ছিল। এ সময় কয়েকজন যাত্রী চা খেতে নামেন এবং তিনি নিজেও চালককে বাস থেকে নামতে দেখেন। পরে একটি ফেরি আনলোড করার পর হেলপার বাসটি স্টার্ট দেন। সঙ্গে সঙ্গে বাসটি ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যায়।
তিনি বলেন, “আমি পেছনের আসনে ছিলাম। বাস ডুবে যাওয়ার পর জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করি। তখন কয়েকজন আমার ওপর উঠে পড়ে। কীভাবে বের হয়েছি, তা মনে নেই।”
আরেক যাত্রী জানান, বাসটি পন্টুনে দাঁড়িয়ে ছিল এবং ইঞ্জিন চালু অবস্থায় ছিল। হঠাৎ সেটি সামনে এগিয়ে গিয়ে ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক শামসুদ্দিন বলেন, “ফেরি ভেড়ার পর হেলপার চালকের আসনে বসে বাসটি চালু করেন। এরপরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়।”
অন্যদিকে সৌহার্দ্য পরিবহনের মালিক আক্তারুজ্জামান হাসান দাবি করেন, একটি ফেরি জোরে পন্টুনে ধাক্কা দেওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। তার মতে, বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সঠিকভাবে সিরিয়াল মেইনটেইন করলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল।
তিনি আরও দাবি করেন, বাসটির ফিটনেস ও রুট পারমিট বৈধ ছিল এবং চালক আরমান আলীই তখন গাড়ি চালাচ্ছিলেন।
রাজবাড়ী বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাসটিকে ২০২৫ সালের অক্টোবর মাসে ফিটনেস সনদ দেওয়া হয় এবং এর রুট পারমিটও বৈধ ছিল।
তবে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাউদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সব মিলিয়ে, চালক না সহকারী—দুর্ঘটনার সময় কে স্টিয়ারিংয়ে ছিলেন, তা এখনো স্পষ্ট নয়। এ নিয়ে তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মুসআব/
পাঠকের মতামত:
- চালক নাকি হেলপার? বাসডুবির রহস্যে নতুন মোড়
- শেষ কথাটাই সত্যি হলো—‘আর দেখা হবে না’
- পলাতক থাকার পর অবশেষে ধরা পড়লেন সাবেক এমপি
- অস্ট্রেলিয়ার ক্ষোভ প্রকাশ, ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া
- মিরাজকে নিয়ে পোস্ট দিলেন জাকির নায়েক
- একসঙ্গে ২২ ব্যাংকে বড় ধাক্কা!
- বাজুসের নতুন ঘোষণা—সোনার দামে বড় পরিবর্তন
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল ইরান
- একসঙ্গে এনসিপির চার নেতার পদত্যাগ
- বাংলাদেশিদের জন্য সৌদি আরবের জরুরি বার্তা
- মুনাফা থেকে লোকসানে বস্ত্র খাতের ৬ কোম্পানি
- বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী সাক্ষাৎ: সঙ্গে ছিলেন জাইমা রহমান
- এপ্রিলে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি
- যুক্তরাষ্ট্রকে ৫ শর্ত, মানলেই যুদ্ধ শেষ করবে ইরান
- ধারাবাহিক লোকসানে বস্ত্র খাতের ৮ কোম্পানি
- লোকসান থেকে মুনাফায় বস্ত্র খাতের ৪ কোম্পানি
- প্রধানমন্ত্রীর গাড়িতে প্রথমবারের মতো জাতীয় পতাকা
- আইপিএলে কেন টাকা ঢালছে আমেরিকানরা
- ট্রাম্পকে একহাত নিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট সিলভা
- হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ
- জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ—তেহরানকে তথ্য দিল ঢাকা
- ১২ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল
- পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসচালকের লা/শ উদ্ধার
- ‘আয়না ঘর’ থেকে শত কোটি! অবশেষে ধরা পড়লেন সেই জেনারেল
- বড় সিদ্ধান্ত সৌদির! প্রবাসীদের জন্য সুখবর না দুঃসংবাদ?
- নবীন ফ্যাশন বন্ধের আসল কারণ: দুই কিনলে চার ফ্রি
- চীনা প্রতিষ্ঠানের সঙ্গে ১০ মিলিয়ন ডলারের রপ্তানি চুক্তি এমকে ফুটওয়্যারের
- মিউচ্যুয়াল ফান্ডে টাকা ফেরত পেতে বিলম্ব, বিপাকে বিনিয়োগকারীরা
- হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে পুনরায় খুলছে নবীন ফ্যাশন
- হাসনাত আব্দুল্লাহর জীবনের অবিস্মরণীয় সহায়ক
- বাজারে আসছে আকিজের ৫০০ কোটি টাকার বন্ড
- ফেরি দুর্ঘটনা: যাত্রীবাহী বাস নদীতে, উদ্ধার অভিযান চলছে
- ইরান ইস্যুতে সম্ভাব্য চুক্তি, দুশ্চিন্তায় ইসরায়েল
- দেশজুড়ে আবহাওয়ার পরিবর্তন, নতুন পূর্বাভাস প্রকাশ
- ডাকসু ভিপির পুরোনো বার্তা প্রকাশ, শুরু বিতর্ক
- ডেটলাইন ৩১ মার্চ : সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- ১০ লাখ টাকার হিসাব চাইলেন সারজিস আলম
- সূচক উত্থানে শীর্ষ ভূমিকায় পাঁচ কোম্পানি
- এসএসসি পরীক্ষায় বড় পরিবর্তন আসছে
- জ্বালানি নিয়ে বড় বার্তা সরকারের
- উত্থানের দিনে চাহিদার তুঙ্গে ১৩ প্রতিষ্ঠান
- দুই কোম্পানিতে প্রশাসনিক পুনর্বিন্যাস
- সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নিয়ে সুখবর!
- ২৫ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- কে এই নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
- ঈদের আমেজ কাটিয়ে চাঙা শেয়ারবাজার
- এক ক্লিকেই জানা যাবে, কোথায় তেল আছে বা নেই
- ২৫ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- বিশ্বকাপ টিকিটে আগুন দাম, ফিফার বিরুদ্ধে অভিযোগ দায়ের
- সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা
- এপ্রিলে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি
- ডেটলাইন ৩১ মার্চ : সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- ওষুধ খাতে ৯ কোম্পানির ইতিবাচক প্রবৃদ্ধি
- দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে প্রকৌশল খাতের ৬ কোম্পানির
- হাসনাত আব্দুল্লাহর জীবনের অবিস্মরণীয় সহায়ক
- অনিয়মের অভিযোগে শেয়ারবাজারের চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত
- পেলের রেকর্ড ভেঙে মেসির নতুন ইতিহাস
- শেয়ারবাজার সংস্কারে এডিবির বড় সহযোগিতার আশ্বাস
- দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে প্রকৌশল খাতের ১৬ কোম্পানির
- দ্বিতীয় প্রান্তিকে লোকসানে প্রকৌশল খাতের ১১ কোম্পানি
- জ্বালানি খাতের দুই কোম্পানিতে নতুন নেতৃত্ব
- চীনা প্রতিষ্ঠানের সঙ্গে ১০ মিলিয়ন ডলারের রপ্তানি চুক্তি এমকে ফুটওয়্যারের
- শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি
- পাকিস্তানের সঙ্গে ফোনালাপে বিস্ফোরক বার্তা দিল ইরান
- মির্জা আব্বাসের শারীরিক অবস্থায় বড় পরিবর্তন
জাতীয় এর সর্বশেষ খবর
- চালক নাকি হেলপার? বাসডুবির রহস্যে নতুন মোড়
- শেষ কথাটাই সত্যি হলো—‘আর দেখা হবে না’
- পলাতক থাকার পর অবশেষে ধরা পড়লেন সাবেক এমপি
- মিরাজকে নিয়ে পোস্ট দিলেন জাকির নায়েক
- বাজুসের নতুন ঘোষণা—সোনার দামে বড় পরিবর্তন














