ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬
Sharenews24

ডেটলাইন ৩১ মার্চ : সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি

২০২৬ মার্চ ২৫ ১৬:২৯:৩৫
ডেটলাইন ৩১ মার্চ : সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসের শেষ দিনে বিনিয়োগকারীদেরকে সুখবর দিতে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নিটল ইন্স্যুরেন্স। এজন্য কোম্পানিটি উল্লেখিত তারিখে বোর্ড সভা আহ্বান করেছে। অনুষ্ঠিত সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। সর্বশেষ প্রান্তিকের বৃদ্ধি পাওয়ায় আগের বছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৩১ মার্চ, ২০২৬ বিকাল ৪টায় এই কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে।

কোম্পানিটি আগের বছর অর্থাৎ ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

এদিকে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির আয় ও মুনাফা উভয়ই আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। এরফলে কোম্পানিটির ডিভিডেন্ড বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

তৃতীয় প্রান্তিকের ইপিএস বেড়েছেকোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২৫ পয়সা।

৯ মাসের ইপিএস ১ টাকা ১ পয়সা২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ১ টাকা ১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৯০ পয়সা।

নগদ কার্যকরি প্রবাহ (ক্যাশ ফ্লো) ও সম্পদ মূল্য (এনএভি)আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫৬ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ৪১ পয়সা। কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) বা শেয়ারপ্রতি সম্পদ মূল্য ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৩০ টাকা ৩৮ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ২৮ টাকা ৮৭ পয়সা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে