ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬
Sharenews24

১০ লাখ টাকার হিসাব চাইলেন সারজিস আলম

২০২৬ মার্চ ২৫ ১৬:১৪:০৫
১০ লাখ টাকার হিসাব চাইলেন সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক : ঈদে দরিদ্র মানুষের জন্য সরকারি তহবিল থেকে বরাদ্দ দেওয়া ১০ লাখ টাকার হিসাব নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম।

বুধবার (২৫ মার্চ) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রত্যেক সংসদ সদস্যকে ঈদ উপলক্ষে ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু পঞ্চগড়-১ আসনের সেই অর্থ কোথায় ব্যয় হয়েছে, তা স্পষ্ট নয়।

পোস্টে তিনি কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর উদাহরণ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, হাসনাত আব্দুল্লাহ তার আসনের বরাদ্দের পূর্ণ হিসাব প্রকাশ করেছেন।

সারজিস আলম লিখেছেন, “ঈদে দরিদ্র মানুষের জন্য সরকারি তহবিল থেকে প্রতি এমপি ১০ লাখ টাকা বরাদ্দ পেয়েছেন। হাসনাত আব্দুল্লাহ তার আসনের হিসাব দিয়েছেন। পঞ্চগড়-১ আসনের ১০ লাখ টাকার হিসাব কোথায়?”

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সারজিস আলম। তিনি ‘শাপলাকলি’ প্রতীকে ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট পান।

অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী নওশাদ জামির ‘ধানের শীষ’ প্রতীকে ১ লাখ ৮৬ হাজার ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে