ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬
Sharenews24

জ্বালানি নিয়ে বড় বার্তা সরকারের

২০২৬ মার্চ ২৫ ১৫:৫৭:২৫
জ্বালানি নিয়ে বড় বার্তা সরকারের

নিজস্ব প্রতিবেদক : এই মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (২৫ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তারেক রহমানের সরাসরি নির্দেশনায় এখন পর্যন্ত কোনো জ্বালানি পণ্যের দাম বাড়ানো হয়নি।

তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি সংকট নিয়ে গুজব ও আতঙ্ক ছড়াচ্ছে।

জহির উদ্দিন স্বপন বলেন, “সরকারের সমন্বয়হীনতার চেয়ে মানুষের অহেতুক ভয় এবং অসচেতনতার সুযোগ নিয়ে একটি কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে। কোথাও প্রকৃত কোনো সমস্যা থাকলে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পেট্রোল পাম্প মালিকদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অবৈধভাবে তেল মজুদ করে কোনো লাভ হবে না। যারা জনভোগান্তি সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভ্রান্তিকর তথ্যের ওপর নির্ভর না করে সঠিক তথ্য যাচাই করা জরুরি।

এ সময় জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি ক্রয় না করার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে