ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬
Sharenews24

ইসরাইলে নতুন হামলা ইরানের, কেঁপে উঠল ডিমোনা শহর

২০২৬ মার্চ ২২ ০৬:২৯:১০
ইসরাইলে নতুন হামলা ইরানের, কেঁপে উঠল ডিমোনা শহর

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একটি ভবন ধসে পড়েছে এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার সংঘটিত এই হামলার পর ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, আকাশ থেকে দ্রুতগতিতে একটি বড় ক্ষেপণাস্ত্র নিচে নেমে আসছে এবং আঘাত হানার সঙ্গে সঙ্গে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’ জরুরি চিকিৎসা সেবা বিভাগের বরাতে জানিয়েছে, এই হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ বছর বয়সী একটি শিশুও রয়েছে।

এদিকে ‘চ্যানেল ১২’-এর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের মা’লোত-তারশিহা এলাকায় রকেট হামলায় আরও অন্তত আটজন আহত হয়েছেন।

অন্যদিকে ‘দ্য টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, হিজবুল্লাহ উত্তরাঞ্চলের এই এলাকাকে লক্ষ্য করে একাধিক রকেট নিক্ষেপ করেছে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে