ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬
Sharenews24

যুক্তরাজ্যের দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলা

২০২৬ মার্চ ২১ ১৯:৫৫:১৮
যুক্তরাজ্যের দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য স্বীকার করেছে ইরান ব্রিটিশ ভারত মহাসাগরীয় অঞ্চলের দিয়েগো গার্সিয়া ঘাঁটিকে লক্ষ্য করেছে। তবে সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলার চেষ্টা ব্যর্থ হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক বিবৃতিতে ওই কর্মকর্তা জানান, ইরান ঘাঁটিটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়লেও তা কোনো ক্ষতি করতে পারেনি।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, তেহরান দিয়েগো গার্সিয়া ঘাঁটির দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

যুক্তরাজ্যের কর্মকর্তা আরও জানান, এই ব্যর্থ হামলার চেষ্টা ঘটে যুক্তরাজ্য সরকারের যুক্তরাষ্ট্রকে কিছু সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার ঘোষণার আগেই। এসব ঘাঁটি ব্যবহার করে হরমুজ প্রণালিতে জাহাজে হামলায় ব্যবহৃত ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনা ছিল।

উল্লেখ্য, হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এই ঘটনা বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে