ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬
Sharenews24

পদত্যাগ করলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

২০২৬ মার্চ ১৬ ১৫:০০:১৭
পদত্যাগ করলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রমালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে মোহাম্মদ আইয়ুব মিয়া পদত্যাগ করেছেন।

সোমবার (১৬ মার্চ) তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন।পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, ব্যক্তিগত কারণে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছেন।

গত বছরের ৭ ডিসেম্বর তাকে এই ব্যাংকের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। আইয়ুব মিয়া সরকারের সাবেক সচিব।

উল্লেখ্য, সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংক—এই পাঁচটি ব্যাংকের সমন্বয়ে। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা দিয়েছে, বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার থেকে আসে।

এর আগে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (MD) পদে নাবিল মুস্তাফিজুর রহমানকে নিয়োগ দেয় সরকার। তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, কিন্তু ব্যক্তিগত কারণে তিনি যোগ দেননি। এখন নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে