ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬
Sharenews24

ঈদুল ফিতরের ছুটিতেও খোলা থাকবে কিছু ব্যাংক, জানুন সময়সূচি

২০২৬ মার্চ ১৬ ১২:১৮:৪৮
ঈদুল ফিতরের ছুটিতেও খোলা থাকবে কিছু ব্যাংক, জানুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির মধ্যেও তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় কিছু ব্যাংক শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এই নির্দেশনা পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৮ ও ১৯ মার্চ শিল্প এলাকায় বিশেষ শাখাগুলো খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। গ্রাহকদের সঙ্গে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

ঈদের আগে ঘোষিত ছুটির দিন ১৮ মার্চ (বুধবার) এবং ঈদের ছুটি ১৯ মার্চ (বৃহস্পতিবার) এই শিল্প এলাকায় বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলো সীমিত পরিসরে খোলা থাকবে।

ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ছুটির দিন খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে