ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬
Sharenews24

বায়নার টাকার জাকাত নিয়ে ইসলামের স্পষ্ট বিধান

২০২৬ মার্চ ১৬ ১১:৫৬:২৫
বায়নার টাকার জাকাত নিয়ে ইসলামের স্পষ্ট বিধান

নিজস্ব প্রতিবেদক : জমি, ফ্ল্যাট বা অন্য কোনো সম্পদ কেনার সময় অনেক ক্ষেত্রে প্রাথমিকভাবে কিছু টাকা ‘বায়না’ হিসেবে দেওয়া হয়। প্রশ্ন হলো—এই বায়নার টাকার জাকাত কে দেবেন? ক্রেতা নাকি বিক্রেতা?

ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, যখন কোনো বায়নানামা বা চুক্তি সম্পন্ন হয় এবং বিক্রেতা বায়নাস্বরূপ আংশিক টাকা গ্রহণ করেন, তখন থেকেই ওই টাকার মালিকানা বিক্রেতার কাছে চলে যায়। যেহেতু টাকাটি এখন বিক্রেতার কব্জা ও মালিকানায় থাকে, তাই ওই টাকার জাকাত বিক্রেতাকেই দিতে হবে।

অন্যদিকে ক্রেতা যেহেতু টাকাটি বিক্রেতাকে দিয়ে দিয়েছেন এবং তা আর তার মালিকানায় নেই, তাই ওই টাকার জাকাত ক্রেতাকে দিতে হবে না। ক্রেতা কেবল তার অবশিষ্ট জাকাতযোগ্য সম্পদের হিসাব করবেন।

জমি বা ফ্ল্যাট বায়না করার পর সেই বায়নার টাকা বিক্রেতার সম্পদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাই বিক্রেতা তার অন্যান্য নগদ অর্থের সঙ্গে এই বায়নার টাকাও যোগ করে জাকাত হিসাব করবেন।

তবে ব্যবসার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে জমি ক্রয় করা হলে সেই জমির ওপর জাকাত ফরজ হয় না।

হাদিসে বর্ণিত হয়েছে, “কোনো বস্তুর ওপর জাকাত আসে না যদি তা ব্যবসার জন্য না হয়। তবে ব্যবসার উদ্দেশ্যে হলে তার ওপর জাকাত আসবে।” (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা: ১০৫৬০)

সূত্র: আলহাবিল কুদসী ১/২৭৩; আলমুহীতুর রাযাবী ১/৪৮৯; মাজমাউল আনহুর ১/৩০৬; রদ্দুল মুহতার ২/২৬৫।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে