ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬
Sharenews24

মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা: ৬ ধরনের ভিসাধারী সাবধান

২০২৬ মার্চ ১৪ ১১:৩৭:৩৮
মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা: ৬ ধরনের ভিসাধারী সাবধান

নিজস্ব প্রতিবেদক : ঢাকার মার্কিন দূতাবাস নতুন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় যদি নিজের খরচ বহনের সক্ষমতা না থাকে বা সরকারি সুবিধার অপব্যবহার করা হয়, তাহলে নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য হয়ে পড়ার ঝুঁকি থাকবে।

শনিবার (১৪ মার্চ) ভ্রমণসংক্রান্ত বিশেষ বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

দূতাবাসের বার্তায় বলা হয়েছে, কোনো বিদেশী দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তারা কঠোর পরিণতির সম্মুখীন হতে পারেন।

নন-ইমিগ্র্যান্ট ভিসা যা অন্তর্ভুক্ত করে: পর্যটন ও ব্যবসা (Tourist & Business), পড়াশোনা (Student) , কাজ (Work), ট্রানজিট ও ক্রু সদস্য (Transit & Crew), সাংবাদিক ও গণমাধ্যম (Journalist & Media), অন্যান্য বিশেষ ক্যাটাগরি ভিসা (Other Special Categories)।

উল্লেখ করা হয়েছে, এই ভিসাধারীরা যদি এসব সুবিধার অপব্যবহার করেন, তাদের ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য হতে পারেন। যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের খরচ নিজে বহন করার জন্য প্রস্তুত আছেন কি না তা নিশ্চিত করা জরুরি।

এর আগে, দূতাবাস জানিয়েছিল যে ভ্রমণের সময় নিশ্চিত করুন যে, জরুরি চিকিৎসাজনিত খরচসহ নিজের সমস্ত খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে তা স্থায়ী পরিণতি সৃষ্টি করতে পারে, যা ভবিষ্যতে আপনাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজের ক্ষেত্রে অযোগ্য করে দিতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে