ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
Sharenews24

সরকারকে ইঙ্গিত করে মধ্যরাতে ফেসবুকে নাহিদের পোস্ট

২০২৬ মার্চ ১৩ ১৭:৪৩:৫১
সরকারকে ইঙ্গিত করে মধ্যরাতে ফেসবুকে নাহিদের পোস্ট

নিজস্ব প্রতিবেদক: সরকারি দলের পক্ষ থেকে ইতিবাচক উদ্যোগ আসবে এবং গণভোটের ফলাফলের আলোকে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের মাধ্যমে শহীদদের প্রতি দায়িত্ব পালনের পথ তৈরি হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

পোস্টে নাহিদ ইসলাম উল্লেখ করেন, দেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে এবং তারা একটি ঐতিহাসিক দিনের সাক্ষী হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, যে সংসদ একসময় ফ্যাসিবাদের বীজ বপনের অভিযোগে সমালোচিত হয়েছিল এবং যাকে হাসি-ঠাট্টা, গান-বাজনা ও তোষামোদের কেন্দ্র হিসেবে দেখা হতো, সেই সংসদ এখন গণতান্ত্রিক ধারায় নতুন যাত্রা শুরু করেছে।

তিনি আরও বলেন, সরকারি দলের মধ্যে শুভবুদ্ধির উদয় হবে বলে তিনি আশা করছেন। গণভোটে জনগণের দেওয়া রায়ের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা হলে শহীদদের প্রতি দায়বদ্ধতা পালনের একটি পথ তৈরি হবে বলে তিনি মনে করেন।

নাহিদ ইসলাম তার পোস্টে আরও উল্লেখ করেন, শহীদদের রেখে যাওয়া বাংলাদেশ তাদের কাছে একটি পবিত্র আমানত। এই আমানত রক্ষার জন্য তারা শেষ শক্তি পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন বলেও তিনি অঙ্গীকার করেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে