সংসদের হেডফোন বিতর্ক: মান কেমন, দাম কত?
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের জন্য সরবরাহ করা হেডফোন নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদলীয় সংসদ সদস্য মির আহমেদ বিন কাশেম অভিযোগ করেছেন, ব্যবহৃত হেডফোনের মান সন্তোষজনক নয় এবং এটি ব্যবহার করতে গিয়ে তার কান থেকে মাথা পর্যন্ত ব্যথা অনুভূত হয়েছে।
মির আহমেদ বিন কাশেমের এই মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়। অনেকেই জানতে চান, সংসদে ব্যবহৃত হেডফোনটি আসলে কত দামের এবং এর মান কেমন।
জানা গেছে, সংসদে ব্যবহৃত হেডফোনটি যুক্তরাষ্ট্রভিত্তিক অডিও সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান Shure–এর তৈরি। মডেলটি হলো SRH240A। মাইক্রোফোন, ওয়্যারলেস অডিও সিস্টেম ও হেডফোনসহ বিভিন্ন অডিও পণ্যের জন্য এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে পরিচিত।
প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, SRH240A মডেলের হেডফোনটির দাম ৬৯ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ডলার বিনিময় হার অনুযায়ী এর মূল্য প্রায় ৮ হাজার ৪৫৭ টাকা। Shure ব্র্যান্ডের অন্যান্য মডেলের তুলনায় এটিই তাদের সবচেয়ে কম দামের হেডফোন।
এই ব্র্যান্ডের আরও বেশ কয়েকটি উচ্চমূল্যের মডেল রয়েছে। এর মধ্যে AONIC 50 GEN 2 মডেলের দাম ৩৮৫ ডলার (প্রায় ৪৭ হাজার ২৪৮ টাকা)। এছাড়া SRH840A মডেলের দাম ১৬৯ ডলার (প্রায় ২০ হাজার ৭৩৭ টাকা), SRH440A মডেলের দাম ১০৯ ডলার (প্রায় ১৩ হাজার ৩৭৪ টাকা)। আরও উচ্চমূল্যের মধ্যে রয়েছে SRH1540 মডেল, যার দাম ৫০০ ডলার (প্রায় ৬১ হাজার ৩৭৫ টাকা) এবং SRH1840 মডেলের দাম ৫৪৯ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৭ হাজার ৩৩২ টাকা।
সংসদের হেডফোন নিয়ে সামাজিক মাধ্যমেও বিভিন্ন মন্তব্য দেখা গেছে। জার্মানিতে বসবাসকারী কনটেন্ট ক্রিয়েটর ‘নাটালিয়া এবং হাবিব’ একটি পোস্টে বিষয়টি নিয়ে মত প্রকাশ করেন।
তিনি বলেন, সংসদের এক এমপি হেডফোন নিয়ে পোস্ট দিয়েছেন। এটি প্রায় ৬০ থেকে ৭০ ইউরোর একটি এন্ট্রি-লেভেল হেডফোন। ইউরোপে তাদের কোম্পানিতে প্রতিদিন চার থেকে পাঁচ ঘণ্টার মিটিংয়ের জন্য প্রায় ১২০ ইউরোর ডেল (Dell) হেডসেট ব্যবহার করা হয়, যা দীর্ঘ সময় ব্যবহারে বেশ আরামদায়ক।
হাবিব আরও মন্তব্য করেন, সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আলোচনার জন্য হয়তো আরও উন্নত বা ‘পার্লামেন্ট-গ্রেড’ হেডসেট ব্যবহার করা হলে সংসদ সদস্যদের জন্য সুবিধাজনক হতে পারত।
এদিকে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে হেডফোনের মান নিয়ে অসন্তোষের পাশাপাশি মাইক্রোফোনেও যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অধিবেশনে ২০ মিনিটের বিরতি ঘোষণা করেন।
তিনি বলেন, যান্ত্রিক সমস্যার কারণে মাইকে সাময়িক ত্রুটি দেখা দিয়েছে, যা শিগগিরই ঠিক করা হবে। একই সময়ে জোহরের আজান শুরু হওয়ায় সংসদ অধিবেশন ২০ মিনিটের জন্য স্থগিত করা হয়।
সিরাজ/
পাঠকের মতামত:
- সংসদের হেডফোন বিতর্ক: মান কেমন, দাম কত?
- মির্জা আব্বাসের মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ইরানের হামলার মুখে হোটেল-বাসায় আশ্রয় নিচ্ছে মার্কিন সেনারা
- ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে মুসলিম নারী উপদেষ্টার পদত্যাগ
- ৫০ হাজার টনের ডিজেল চেয়ে অনুরোধ, যা জানাল ভারত
- শেয়ারবাজারে ফিরছে বিদেশি বিনিয়োগ, ২৬ ব্লু-চিপ শেয়ারে ঝোঁক
- জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া হেডফোনের দাম
- সংসদে বিরোধী দলের ওয়াকআউট: স্পিকারের চরম প্রতিক্রিয়া
- সংসদে ‘চেয়ার বসা’ নিয়ে সরাসরি হান্নান মাসউদের পোস্ট
- যাত্রা সহজ করতে রেলওয়ে দিল নতুন বিক্রয় শিডিউল
- ৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল মুসলিম দেশ
- দেশের এক মসজিদে ইতিকাফে বসেছেন বিদেশিসহ ১৬০০ মুসল্লি
- নাভানা ফার্মায় নেতৃত্ব বিরোধ, বিএসইসির তদন্ত কমিটি গঠন
- জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সারিতে জায়গা পেলেন যারা
- ঈদের আগে-পরে ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন
- ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় নাম থাকা যুবকের খোঁজে রেওয়ার্ড
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মির্জা আব্বাসের চিকিৎসা নিয়ে নতুন সিদ্ধান্ত
- সোনার বাজারে স্বস্তি—আবারও কমলো ভরির দাম
- সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বাড়ল ৮৯৬১ কোটি টাকা
- ১৩৩ অধ্যাদেশ ঝুঁকিতে—সংসদকে সতর্ক করলেন আসিফ নজরুল
- সংসদে চিৎকার-টেবিল থাপড়ে বিপাকে ব্যারিস্টার আরমান
- ইরান আর আগের ইরান নেই: নেতানিয়াহু
- অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে বাজেটে বিশেষ পদক্ষেপের আহ্বান
- রাশিয়ার তেল আমদানিতে মার্কিন সবুজ সংকেত চায় বাংলাদেশ
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ৯ কোম্পানি
- ডিএসইতে তিন ব্রোকারেজের ছয় অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ, আউটলুক ‘স্টেবল’
- পরিবেশবান্ধব অর্থায়নে পূবালী ব্যাংকের বড় উদ্যোগ
- লাফার্জহোলসিমের চুড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা
- ইতিবাচক প্রবণতায় সপ্তাহ শেষ শেয়ারবাজারে
- যুক্তরাষ্ট্রের সূত্রেই জানা গেল ইরানের জন্য বড় সুখবর
- স্পিকার-ডেপুটি না থাকলে সংসদ চালাতে পারবেন যে ৫ জন
- খেজুর বিতরণ: এমপি মাসুদ সাঈদীর বিস্তারিত তথ্য
- সংসদে জামায়াতের আমিরের শক্ত বার্তা
- ঈদে সীমিত ব্যাংকিং! ১৮ ও ১৯ মার্চ চেক ক্লিয়ারিংয়ের নতুন নিয়ম
- খামেনির মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব
- সংসদে প্রথম দিনই নজর কেড়েছে ড. ইউনূস থেকে জুবায়দা-জাইমা
- ১২ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১২ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সংসদ অধিবেশনে অংশ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস
- সংসদ ভবনের সামনে এনসিপির বিক্ষোভ – দেখে নিন বিস্তারিত
- একই দিনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত
- যেসব কারণে ইতিকাফ ভেঙে যাবে
- গ্রীন বন্ড ইস্যু করবে পূবালি ব্যাংক
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ভিসা
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের নতুন পরিকল্পনা প্রকাশ
- জ্বালানি নিয়ে বাংলাদেশকে সুখবর দিল মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ
- তালিকাভুক্ত কোম্পানির পক্ষ থেকে আসছে সুখবর
- বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কিনে নিচ্ছেন অলিম্পিকের চেয়ারম্যান
- হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
- দুই ইস্যুর চাপে ৩৩ দিনের মধ্যে সর্বনিম্নে নেমেছে সূচক
- শেয়ারবাজারের চার ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ
- ৪ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বন্ধ—যাত্রীদের দুশ্চিন্তা
- গভর্নরের সঙ্গে বৈঠকে ব্যাংক কর্মকর্তাদের বোনাসে শিথিলতা চায় বিএবি
- ইসলামী ব্যাংকের এমক্যাশে বিদেশি বিনিয়োগ: শেয়ার কিনবে যুক্তরাষ্ট্রের বিএকশো হোল্ডিংস
- ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার
- শেয়ারবাজার ও বেসরকারি ঋণে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড
জাতীয় এর সর্বশেষ খবর
- সংসদের হেডফোন বিতর্ক: মান কেমন, দাম কত?
- মির্জা আব্বাসের মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- সংসদে বিরোধী দলের ওয়াকআউট: স্পিকারের চরম প্রতিক্রিয়া
- সংসদে ‘চেয়ার বসা’ নিয়ে সরাসরি হান্নান মাসউদের পোস্ট
- যাত্রা সহজ করতে রেলওয়ে দিল নতুন বিক্রয় শিডিউল














