ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

জয়নুল আবদিন ফারুককে সতর্ক করেছে বিএনপি

২০২৬ মার্চ ১১ ১৯:২৯:৩০
জয়নুল আবদিন ফারুককে সতর্ক করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুককে সতর্ক করেছে বিএনপি। বিষয়টি দলের কেন্দ্রীয় কার্যালয়ের সূত্রে বুধবার জানা গেছে।

জয়নুল আবদিন ফারুককে সতর্ক করার কারণ হলো তার একটি বিতর্কিত বক্তব্য। ৯ মার্চ জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য মাগফিরাত কামনা ও আলোচনা সভা-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক। সেখানে তিনি বলেন: “কে এমপি বা মন্ত্রী হবেন সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমার নেতা শহীদ জিয়া ও নেত্রী খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। শুধু ২০৩১ সাল নয়, ২০৩৭ এবং ২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন, ইনশাআল্লাহ।”

এই মন্তব্যের পরই বিএনপি ফারুককে সতর্ক করে জানিয়েছে, এমন মন্তব্য দলের নীতিমালা ও কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে