ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

টাঙ্গাইলে বরাদ্দকৃত খেজুরের কার্টন সংখ্যায় বিভ্রাট

২০২৬ মার্চ ১১ ১৯:১৯:৫৬
টাঙ্গাইলে বরাদ্দকৃত খেজুরের কার্টন সংখ্যায় বিভ্রাট

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে সৌদি আরব থেকে উপহার হিসেবে প্রাপ্ত খেজুরের বরাদ্দে কার্টনের সংখ্যা নিয়ে গরমিল দেখা দিয়েছে। এ নিয়ে জেলা জুড়ে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা বুধবার খেজুরের বরাদ্দ প্রকাশ করলে দেখা যায়, বরাদ্দের সংখ্যা একরকম নয়। সরকার দেশব্যাপী প্রাপ্ত ১২,৫০০ কার্টন খেজুর বিভিন্ন জেলায় বিতরণের ব্যবস্থা করেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকাশিত বরাদ্দ অনুযায়ী টাঙ্গাইলে ৩১৮ কার্টন খেজুর আসার কথা থাকলেও, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রকাশিত তালিকায় ৩০০ কার্টন দেখানো হয়েছে। ফলে ১৮ কার্টন কম দেখানোয় সমালোচনা শুরু হয়েছে।

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার সূত্রে জানা গেছে, উপজেলার বরাদ্দের বিবরণ নিম্নরূপ:

বাসাইল: ১৭ কার্টন

ভূঞাপুর: ২৩ কার্টন

দেলদুয়ার: ১৬ কার্টন

ধনবাড়ী: ১৬ কার্টন

ঘাটাইল: ৩৩ কার্টন

গোপালপুর: ২০ কার্টন

কালিহাতী: ৩৩ কার্টন

নাগরপুর: ২৩ কার্টন

সখীপুর: ২৩ কার্টন

টাঙ্গাইল সদর: ৩৮ কার্টন

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত জানিয়েছেন, প্রথমে ৩১৮ কার্টন বরাদ্দ দেওয়ার কথা থাকলেও পরে তা সংশোধন করে ৩০০ কার্টন দেখানো হয়েছে। তিনি জানিয়েছেন, এতে কোনো গরমিল নেই এবং বরাদ্দগুলো ইতোমধ্যেই ইউএনওদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আকতারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি পাওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে