ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬
Sharenews24

০৯ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৬ মার্চ ০৯ ১৪:১৩:৪১
০৯ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৯ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট। কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ১০.০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি । কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তৃতীয় স্থানে থাকা তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড এর শেয়ার দর ৩০ পয়সা বা ৯.৬৮ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফিনিক্স ফাইন্যান্স ৯.৫২ শতাংশ, যৌথভাবে আইসিবি ইসলামিক ব্যাংক ও সুরবিদ ইন্ডাস্ট্রিজ ৯.৩৭ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ৯.৩০ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল ৯.২৬ শতাংশ, প্রাইম টেক্সটাইল ৯.১৮ শতাংশ এবং জুট স্পিনার্স ৮.৫৩ শতাংশ বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে