ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬
Sharenews24

এবার আদালতে আসিফ আকবর নেপথ্য যে কারণ

২০২৬ মার্চ ০৯ ১১:৪৮:১৪
এবার আদালতে আসিফ আকবর নেপথ্য যে কারণ

নিজস্ব প্রতিবেদক : লাইসেন্স ছাড়া বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর আদালতে উপস্থিত হয়েছেন। শুনানিতে আজ (সোমবার, ৯ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২ এর বিচারক আয়েশা আক্তার মৌসুমির আদালতে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে।

সাক্ষ্যগ্রহণ পর্ব ইতোমধ্যেই শেষ হয়েছে। মামলায় মোট তিনজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। বাদী হিসেবে সিআইডির সাইবার তদন্ত শাখার উপপরিদর্শক প্রশান্ত কুমার সিকদার, তদন্তকারী কর্মকর্তা জামাল উদ্দিন ও শাহিনুল ইসলাম সাক্ষ্য প্রদান করেছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ৬ জুন রাজধানীর পান্থপথে আর্ব এন্টারটেইনমেন্ট কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতারের সময় আসিফ আকবরের অফিস কক্ষ থেকে চার বোতল বিদেশি টাকিলা মদ উদ্ধার করা হয়। পরে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদফতরে পাঠানো হয়।

এই ঘটনায় ২০১৯ সালের ২৩ জুলাই রাজধানীর তেজগাঁও থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ২৪(ক) ধারায় করা হয়েছে।

আজ যুক্তিতর্ক শেষে আদালত চাইলে রায় ঘোষণা করতে পারেন, অথবা অন্য দিন রায়ের জন্য ধার্য করতে পারেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে