ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬
Sharenews24

খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা

২০২৬ মার্চ ০৯ ১০:৩০:১০
খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মোজতাবা খামেনি। ৫৬ বছর বয়সী এই আলেম তার বাবা আলি খামেনি–এর স্থলাভিষিক্ত হলেন, যিনি সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন।

রোববার (৮ মার্চ) ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনকারী সংস্থা বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) আনুষ্ঠানিকভাবে মোজতাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে।

ঘোষণার পর ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং দেশটির সশস্ত্র বাহিনী নতুন নেতার প্রতি সমর্থন ও আনুগত্যের অঙ্গীকার করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামরিক হামলার পর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি নতুন নেতাকে ঘিরে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও এই নির্বাচনকে স্বাগত জানিয়ে বলেন, “নতুন সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য একটি ধর্মীয় ও জাতীয় কর্তব্য।”

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মোজতাবা খামেনি জনসমক্ষে খুব কমই উপস্থিত হয়েছেন। তিনি কখনও কোনো সরকারি পদে দায়িত্ব পালন করেননি এবং প্রকাশ্যে খুব কম বক্তব্য দিয়েছেন। তবে দীর্ঘদিন ধরে তিনি তার বাবার নিকটতম ও প্রভাবশালী ব্যক্তিদের একজন হিসেবে পরিচিত ছিলেন।

বিশ্লেষকদের মতে, তার নির্বাচিত হওয়া ইরানের ক্ষমতাসীন কঠোরপন্থি গোষ্ঠীগুলোর প্রভাব এখনও শক্ত অবস্থানে রয়েছে—এমন ইঙ্গিত বহন করে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে